Advertisement
E-Paper

অতিথি শিক্ষকের খোঁজ চলছে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে, কোন কোন বিষয় পড়াতে হবে?

প্রথমে ছ’মাস সংশ্লিষ্ট পদে চাকরির সুযোগ মিলবে। এর পর নিযুক্তদের কর্মদক্ষতার ভিত্তিতে বাড়ানো হতে পারে মেয়াদ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১৮
Murshidabad University

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

শিক্ষকতার সুযোগ মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগে অস্থায়ী ভাবে শিক্ষক নিয়োগ করা হবে। জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের নিয়োগের জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। এ জন্য তাঁদের আগে থেকে আবেদন করতে হবে না।

বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অতিথি শিক্ষক প্রয়োজন। মোট তিনটি শূন্যপদে নিয়োগ হবে। শিক্ষকদের ফৌজদারি আইন, সাংবিধানিক আইন এবং আন্তর্জাতিক আইনের পাঠ দিতে হবে। প্রথমে ছ’মাস সংশ্লিষ্ট পদে চাকরির সুযোগ মিলবে। এর পর নিযুক্তদের কর্মদক্ষতার ভিত্তিতে বাড়ানো হতে পারে মেয়াদ।

আবেদনকারীদের যোগ্যতা ইউজিসি নির্ধারিত বিধি মেনেই স্থির করা হয়েছে। তবে প্রার্থীদের পিএইচডি বা শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার মিলবে।

আগামী ১৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন বিজ্ঞপ্তি অনুযায়ী ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্য নথি নিয়ে প্রার্থীদের সেখানে উপস্থিত হতে হবে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টার মধ্যে। এ সংক্রান্ত বাকি তথ্য জানা যাবে মূল বিজ্ঞপ্তি থেকে।

Murshidabad University WB Govt Jobs Govt Job Recruitment 2026 Govt Job Vacancy 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy