Advertisement
E-Paper

শিক্ষক, নার্স-সহ নানা পদে কর্মী প্রয়োজন, বিজ্ঞপ্তি জারি দমদমের কেন্দ্রীয় বিদ্যালয়ের তরফে

নিযুক্তদের প্রতিষ্ঠানের নিয়ম মেনেই প্রতি মাসে পারিশ্রমিক দেওয়া হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০১
KVS Dumdum

পিএমশ্রী কেন্দ্রীয় বিদ্যালয়, দমদম। ছবি: সংগৃহীত।

দমদমের অর্ডিন্যান্স ফ্যাক্টরির পিএমশ্রী কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ রয়েছে। এ ছাড়াও রয়েছে অন্যান্য পদে চাকরির সুযোগ। সম্প্রতি বিদ্যালয়ের তরফে এমন ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, সমস্ত পদেই চুক্তির ভিত্তিতে আংশিক সময়ের জন্য নিয়োগ করা হবে কর্মীদের। এর জন্য আগ্রহীদের অফলাইনে আবেদন জানাতে হবে।

প্রতিষ্ঠানে পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক (পিজিটি), প্রশিক্ষণ প্রাপ্ত গ্র্যাজুয়েট শিক্ষক (টিজিটি), প্রাথমিক শিক্ষক (পিআরটি), বালবাটিকা শিক্ষক, নাচ এবং যোগ প্রশিক্ষক, কাউন্সেলর, স্পোর্টস কোচ, নার্স, স্পেশ্যাল এডুকেটর, কম্পিউটার প্রশিক্ষক এবং বৃত্তিমূলক বিষয়ের প্রশিক্ষক পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তিতে মোট শূন্যপদের বিষয়ে কিছু জানানো হয়নি। নিযুক্তদের প্রতিষ্ঠানের নিয়ম মেনেই প্রতি মাসে পারিশ্রমিক দেওয়া হবে।

পিজিটি পদে আবেদনের জন্য প্রার্থীদের এনসিইআরটি-র রিজিওনাল কলেজ অফ এডুকেশন থেকে সংশ্লিষ্ট বিষয়ে দু’বছরের ইন্টিগ্রেটেড পোস্ট গ্র্যাজুয়েট কোর্স থাকতে হবে। যাঁদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তরে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর রয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন। এ ছাড়া, তাঁদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএড বা তার সমতুল ডিগ্রিও থাকতে হবে। বাকি পদগুলির জন্যেও বিজ্ঞপ্তিতে পৃথক আলাদা যোগ্যতার উল্লেখ রয়েছে। তবে সমস্ত পদের জন্যই প্রার্থীদের হিন্দি এবং ইংরেজি ভাষায় পারদর্শিতা এবং কম্পিউটার পরিচালনা সংক্রান্ত দক্ষতা থাকা জরুরি।

আগ্রহীরা বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় ডাকযোগে আবেদনপত্র পাঠাতে পারবেন। আগামী ১০ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। এর পর ১৩ এবং ১৪ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন আবেদনপত্র-সহ বাকি নথি নিয়ে সকাল সাড়ে ৮টা থেকে ১০টার মধ্যে পৌঁছে যেতে হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের স্কুলের ওয়েবসাইট দেখে নিতে হবে।

Kendriya Vidyalaya Ordnance Factory Dumdum WB Govt Jobs Govt Job Recruitment 2026 Govt Job Vacancy 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy