Advertisement
E-Paper
WBState_Assembly_Elections_Lead0_04-05-26

প্রকাশিত এনটিপিসি ইউজি-র অ্যাডমিট কার্ড, হাতে পেয়েই মিলিয়ে নিতে হবে কোন কোন তথ্য?

আগামী ৭ মে থেকে শুরু হচ্ছে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (সিবিটি ১)। প্রায় ৬৩ লক্ষ পরীক্ষার্থী আবেদন করেছিলেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ মে ২০২৬ ১৩:৪৪
Rrb ntpc ug admit card 2026 out how to download

রেলের পরীক্ষা ৭ মে থেকে। ছবি: সংগৃহীত।

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে এনটিপিসি ইউজি ২০২৬-এর অ্যাডমিট কার্ড প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীরা তা ডাউনলোড করে নিতে পারবেন রেলের নিজস্ব ওয়েবসাইট থেকে। তথ্যে গরমিল থাকলে বিপদে পড়তে পারেন পরীক্ষার্থী।

আগামী ৭ মে থেকে শুরু হচ্ছে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (সিবিটি ১)। প্রায় ৬৩ লক্ষ পরীক্ষার্থী আবেদন করেছিলেন। তাঁরা সকলেই rrb.digialm.com থেকে হল টিকিট ডাউনলোড করে নিতে পারবেন।

অ্যাডমিট কার্ড ছাড়া কোনও প্রার্থীকেই পরীক্ষাকেন্দ্রে প্রবেশের করতে দেওয়া হবে না। পরীক্ষাকেন্দ্রের নাম, পরীক্ষার তারিখ, কোন সময় পরীক্ষা-সহ নানা গুরুত্বপূর্ণ বিবরণ থাকবে অ্যাডমিট কার্ডে। পরীক্ষার্থীরা ওই ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ দিয়ে লগ-ইন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন।

আরআরবি এনটিপিসি অ্যাডমিট কার্ড ২০২৬ ডাউনলোড পদ্ধতি

আরআরবি-র নিজস্ব ওয়েবসাইট বা rrb.digialm.com-এ যেতে হবে। এনটিপিসি অ্যাডমিট কার্ড লিঙ্কে ক্লিক করতে হবে।

নিজের এলাকা বেছে নিয়ে রেজিস্ট্রেশন নম্বর ও জন্ম তারিখ দিয়ে লগ-ইন করতে হবে। এর পর অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট করিয়ে নিতে হবে।

মনে রাখতে হবে

অ্যাডমিট কার্ডে পরীক্ষার্থীর কোনও তথ্যে ভুল থাকলে তা নিয়ে সমস্যা হতে পারে।

তাই এনটিপিসি ইউজি অ্যাডমিট কার্ড ২০২৬ ডাউনলোড করার পর ভাল করে যাচাই করে নিতে হবে— প্রার্থীর নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার তারিখ ও সময়, পরীক্ষাকেন্দ্র, রিপোর্টিং সময়, বিভাগ, ছবি এবং স্বাক্ষর।

কোনও গরমিল দেখা গেলে প্রার্থীদের অবিলম্বে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে।

অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট, একটি সচিত্র পরিচয়পত্র ও একটি পাসপোর্ট ছবি নিয়ে যেতে হবে পরীক্ষাকেন্দ্রে।

এনটিপিসি ইউজি সিবিটি ১ পরীক্ষা আয়োজিত হতে চলেছে ৭ই মে থেকে ২১শে জুন ২০২৬ পর্যন্ত, ২০০টিরও বেশি পরীক্ষাকেন্দ্রে। পরীক্ষাটি প্রতিদিন সকাল, দুপুর এবং সন্ধ্যা—তিনটি ভাগে পরীক্ষা হবে।

Jobs Railway Recruitment Board Examination
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy