Advertisement
E-Paper

ইগনু-তে কনসালট্যান্টের খোঁজ, অবসরপ্রাপ্তেরা পারবেন আবেদন করতে, কোন যোগ্যতা প্রয়োজন?

শূন্যপদ দু’টি। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। কনসালট্যান্ট পদে প্রতি মাসে বেতন দেওয়া হবে ৪০ হাজার টাকা থেকে ৬০ হাজার টাকা। সিনিয়র কনসালট্যান্ট পাবেন প্রতি মাসে ৫০ হাজার টাকা থেকে ৭০ হাজার টাকা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুন ২০২৬ ২০:৪৮
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ে (ইগনু) কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে।

অ্যাকাডেমিক কোঅর্ডিনেশন ডিভিশন-এ কনসালট্যান্ট এবং সিনিয়র কনসালট্যান্ট নিয়োগ করা হবে। শূন্যপদ দু’টি। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। কনসালট্যান্ট পদে প্রতি মাসে বেতন দেওয়া হবে ৪০ হাজার টাকা থেকে ৬০ হাজার টাকার মধ্যে। সিনিয়র কনসালট্যান্ট পাবেন প্রতি মাসে ৫০ হাজার টাকা থেকে ৭০ হাজার টাকার মধ্যে। আবেদনকারীকে অবশ্যই একজন অবসরপ্রাপ্ত সরকারি অফিসার হতে হবে। বিশেষ করে কোনও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগ থেকে অবসরপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীর পদমর্যাদা অন্তত অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার বা সমতুল্য স্তরের হতে হবে। স্নাতক যোগ্যতা-সহ সংশ্লিষ্ট বিভাগে ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। প্রার্থীর বয়স ৬৮ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

কী ভাবে আবেদন করবেন?

প্রথমে ইগনু-র ওয়েবসাইটে (https://www.ignou.ac.in/) যেতে হবে। হোমপেজ থেকে ‘জবস অ্যাট ইগনু’-তে গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। এর পর বিজ্ঞপ্তিতে দেওয়া আইডি-তে আবেদনপত্র মেল করতে হবে। ২৩ জুনের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তি থেকেই।

IGNOU Job Vacancy Job Recruitment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy