Advertisement
E-Paper

তিন জন গবেষক খুঁজছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, সোশ্যাল সায়েন্স বা স্পেশ্যাল এডুকেশনে চাই ডিগ্রি

রিসার্চ অ্যাসোসিয়েট, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এবং ফিল্ড ইনভেস্টিগেটর নেওয়া হবে। প্রতিষ্ঠানের এডুকেশন বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। রিসার্চ অ্যাসোসিয়েট পদে আবেদনের জন্য সোশ্যাল সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর হতে হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুন ২০২৬ ২১:০৪
বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়।

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ দিচ্ছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

রিসার্চ অ্যাসোসিয়েট, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এবং ফিল্ড ইনভেস্টিগেটর নেওয়া হবে। প্রতিষ্ঠানের এডুকেশন বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। রিসার্চ অ্যাসোসিয়েট পদে আবেদনের জন্য সোশ্যাল সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। ৪৭ হাজার টাকা সাম্মানিক দেওয়া হবে। রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের জন্য স্পেশ্যাল এডুকেশনে এমএড ডিগ্রি থাকা চাই। প্রতি মাসে ৩৭ হাজার টাকা করে সাম্মানিক মিলবে। ফিল্ড ইনভেস্টিগেটর পদে আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্পেশ্যাল এডুকেশনে বিএড ডিগ্রি থাকতে হবে, এই পদে সংশ্লিষ্ট বিষয়ে এমএড ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে। প্রতি মাসে ২০ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

কী ভাবে আবেদন করবেন?

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://www.bhu.ac.in) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করা দরকার। ২৫ জুন আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। বিজ্ঞপ্তি থেকেই এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্ত জানা যাবে।

BHU Job Vacancy Job Recruitment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy