Advertisement
E-Paper

ডব্লিউবিএসইটিসিএল-এ দু’টি পদে কর্মী চাই, আবেদন করা যাবে কী ভাবে?

স্পেশ্যাল অফিসার পদে প্রতি মাসে ৫০ হাজার টাকা করে বেতন মিলবে। পুলিশ বিভাগে ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট বা সমতুল্য র‌্যাঙ্কে কাজ করেছেন এবং বর্তমানে অবসর গ্রহণ করেছেন, এমন প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুন ২০২৬ ২০:৪০
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড-এ (ডব্লুবিএসইটিসিএল) কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে সংস্থার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

চিফ মেডিক্যাল অফিসার এবং স্পেশ্যাল অফিসার (স্ক্রুটিনি) নেওয়া হবে। উভয় পদেই চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। চিফ মেডিক্যাল অফিসার পদে আবেদনের জন্য মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস উত্তীর্ণ হতে হবে। ২০ বছর কাজের অভিজ্ঞতা থাকা চাই। প্রতি মাসে ৭০ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। প্রার্থীর বয়স ৬৬ বছরের মধ্যে হতে হবে। স্পেশ্যাল অফিসার পদে প্রতি মাসে ৫০ হাজার টাকা করে বেতন মিলবে। পুলিশ বিভাগে ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট বা সমতুল্য র‌্যাঙ্কে কাজ করেছেন এবং বর্তমানে অবসর গ্রহণ করেছেন, এমন প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। প্রার্থীর বয়স ৬০ থেকে ৬২ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

প্রার্থীকে প্রথমে ডব্লিউবিএসইটিসিএল-এর ওয়েবসাইটে (https://www.wbsetcl.in/career.php) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৩০ জুন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তি থেকেই।

Job Vacancy Job Recruitment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy