রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রকের অধীনস্থ ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ স্টাডিজ় অ্যান্ড রিসার্চ (আইএলএসআর)-এ গবেষণাভিত্তিক কাজের সুযোগ। সম্প্রতি এমন ঘোষণা করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। জানানো হয়েছে, প্রতিষ্ঠান থেকে একাধিক বিষয়ে গবেষণার সুযোগ রয়েছে।
প্রতিষ্ঠানে পোস্ট ডক্টরাল ফেলো পদে কাজের সুযোগ রয়েছে। মোট শূন্যপদ ছ’টি। নিযুক্তেরা গবেষণা করতে পারবেন মধ্যযুগীয় বাংলা: ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক ধারা, বাংলা পান্ডুলিপির ইতিহাস, ধর্ম এবং সমাজ, জেন্ডার স্টাডিজ়, আর্কাইভাল স্টাডিজ়, অনুবাদ, ক্রিটিক্যাল থিয়োরি-সহ নানা বিষয় নিয়ে।
আরও পড়ুন:
আবেদনকারীদের পিএইচডি-র পাশাপাশি উল্লেখযোগ্য গবেষণাধর্মী কাজ থাকতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানা এবং ই-মেল আইডিতে আবেদনপত্র-সহ অন্য নথি পাঠাতে হবে। আবেদনমূল্য ১৫০০ টাকা। আগামী ২৭ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। এর পরে আবেদনপত্র এবং আবেদনমূল্যের রসিদ পাঠাতে হবে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতেও। আগামী ২৭ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। এর পরে প্রার্থীদের যোগ্যতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে মূল্যায়ন করে নিয়োগ করা হবে।