Advertisement
E-Paper

দেশ, বিদেশের ভাষা শেখার সুবর্ণ সুযোগ যাদবপুরে, কোর্সে ভর্তির আবেদন শুরু কবে থেকে?

বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ়, ল অ্যান্ড ম্যানেজমেন্টের স্কুল অফ ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড লিঙ্গুইস্টিক্সের তরফে কোর্স করানো হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২৯
Jadavpur University

যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

বিভিন্ন ভাষা শেখার সুযোগ দেবে যাদবপুর বিশ্ববিদ্যালয়। সম্প্রতি বিজ্ঞপ্তি দিয়ে এমন ঘোষণা করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয় থেকে এশিয়া এবং ইউরোপের নানা দেশের একাধিক ভাষা শেখার সুযোগ মিলবে। রয়েছে এ দেশের অন্যান্য ভাষা শেখার সুযোগও। এ জন্য আগ্রহীরা ৫ ফেব্রুয়ারি থেকে আবেদন করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ়, ল অ্যান্ড ম্যানেজমেন্টের স্কুল অফ ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড লিঙ্গুইস্টিক্সের তরফে কোর্স করানো হবে। কোর্সগুলি ডিপ্লোমা এবং অ্যাডভান্সড ডিপ্লোমা স্তরের। যে সমস্ত ভাষা শেখার সুযোগ রয়েছে, সেগুলি হল— কোরিয়ান, জাপানি, চিনা, ফরাসি, জার্মান, স্প্যানিশ, ইংরেজি, বাংলা, হিন্দি এবং সংস্কৃত।

বিশ্ববিদ্যালয়ের এই সমস্ত কোর্স চলবে এক বছর। আগামী মার্চ মাস থেকে শুরু হবে ক্লাস। সপ্তাহে দু’দিন বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ক্লাসের আয়োজন করা হবে। ডিপ্লোমা কোর্সের জন্য বরাদ্দ ফি ৭,২৮৫ টাকা। অ্যাডভান্স্‌ড ডিপ্লোমা ১ এবং ২-এর কোর্স ফি ৮,০৭২ টাকা।

কোর্সগুলিতে ভর্তির জন্য আগ্রহীদের দ্বাদশ উত্তীর্ণ হলেই চলবে। যে কোনও ডিপ্লোমা কোর্সে ভর্তির ক্ষেত্রে আবেদনকারীদের সেই ভাষায় সার্টিফিকেট কোর্স থাকতে হবে। অন্য দিকে, অ্যাডভান্স্‌ড ডিপ্লোমা কোর্সের ক্ষেত্রে আগ্রহীদের সংশ্লিষ্ট ভাষায় ডিপ্লোমা থাকা আবশ্যিক।

ভর্তির আবেদন জানানোর জন্য আগ্রহীদের মূল বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি জমা দিতে হবে। আবেদনমূল্যের পরিমাণ ১০০ টাকা। আগামী ১১ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। বাছাই পড়ুয়াদের নাম ঘোষণা করা হবে ১৫ ফেব্রুয়ারি। এ বিষয়ে বাকি তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

Jadavpur University diploma courses 2026 Advanced Diploma Course short term courses 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy