Advertisement
E-Paper

উচ্চপদে ২৩ জন কর্মী খুঁজছে ব্যাঙ্ক অফ বরোদা, কোন মাধ্যমে আবেদন জানাতে হবে?

নিযুক্তদের যোগ্যতার ভিত্তিতে প্রতি মাসে পারিশ্রমিক দেওয়া হবে। এ ছাড়াও মিলবে অন্য সুযোগসুবিধা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৮
Bank of Baroda

ব্যাঙ্ক অফ বরোদা ছবি: সংগৃহীত।

উচ্চপদে কর্মী নিয়োগ করবে ব্যাঙ্ক অফ বরোদা। শুক্রবার ব্যাঙ্কের তরফে কর্মখালির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, ব্যাঙ্কের তথ্য-প্রযুক্তি বিভাগে কর্মী প্রয়োজন। জানানো হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে কাজের সুযোগ পাবেন নিযুক্তেরা। এ জন্য ইতিমধ্যেই শুরু হয়েছে অনলাইন আবেদন প্রক্রিয়া।

ব্যাঙ্কে নিয়োগ হবে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে। শূন্যপদের সংখ্যা ২৩। তাঁদের সংশ্লিষ্ট বিভাগে ক্লাউড ইঞ্জিনিয়ার, এআই ইঞ্জিনিয়ার, ইউএক্স বা ইউআই ডিজ়াইনিং-এর মতো নানারকম কাজ করতে হবে।

নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে পাঁচ বছর। এর পর শর্তসাপেক্ষে পাঁচ বছর বাড়ানো হতে পারে। নিযুক্তদের যোগ্যতার ভিত্তিতে প্রতি মাসে পারিশ্রমিক দেওয়া হবে। এ ছাড়াও মিলবে অন্য সুযোগসুবিধা।

সংশ্লিষ্ট পদে আবেদনের বয়স ২৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য রয়েছে ছাড়। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার পৃথক মাপকাঠি রয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।

আগ্রহীদের এ জন্য ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিতদের জন্য আবেদনমূল্যের পরিমাণ যথাক্রমে ১৭৫ এবং ৮৫০ টাকা। আগামী ১৯ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। এর পর নথি যাচাই এবং ইন্টারভিউয়ের মাধ্যমে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে।

Bank Of baroda WB Govt Jobs Govt Job Recruitment 2026 Govt Job Vacancy 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy