Advertisement
E-Paper

ইউজিসি নেট-এর ফল ঘোষণা কবে? সম্ভাব্য তারিখ জানাল ন্যাশনাল টেস্টিং এজেন্সি

২০২৫ সালের ডিসেম্বর পর্বের ইউজিসি নেট পরীক্ষার আয়োজন করা হয়েছিল ৩১ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩৯
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

গত মাসেই শেষ হয়েছে ইউজিসি নেট (ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট)। এ বার ফল ঘোষণার প্রস্তুতিই নিচ্ছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। সম্প্রতি এমন ঘোষণা করা হয়েছে তাঁদের তরফে।

২০২৫ সালের ডিসেম্বর পর্বের ইউজিসি নেট পরীক্ষার আয়োজন করা হয়েছিল ৩১ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত। এনটিএ তাদের ‘এক্স’ হ্যান্ডেলে জানিয়েছে, আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যেই ঘোষণা করা হবে পরীক্ষার ফলাফল। পরীক্ষার্থীদের ugcnet.nta.nic.in -এর ওয়েবসাইটে গিয়ে স্কোরকার্ড দেখে নিতে হবে।

উল্লেখ্য, দেশের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ‘জুনিয়র রিসার্চ ফেলোশিপ’ প্রদান এবং ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ নিয়োগের জন্য এই পরীক্ষা নেওয়া হয়। ২০২৫-এর ডিসেম্বরের নেট হয় মোট ৮৫টি বিষয়ে কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) মাধ্যমে। প্রতিদিন দু’টি অর্ধে পরীক্ষার আয়োজন করা হয়। পরীক্ষার ‘প্রভিশনাল আনসার কি’ প্রকাশ করা হয় ১৪ জানুয়ারি। প্রকাশিত ‘আনসার কি’-র ভিত্তিতে পরীক্ষার্থীদের উত্তর ‘চ্যালেঞ্জ’ করার সুযোগও দেওয়া হয়। জানানো হয়েছিল ‘চূড়ান্ত আনসার কি’ প্রকাশ করা হবে জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারির শুরুর মধ্যেই। ‘চূড়ান্ত আনসার কি’ ভিত্তিতেই এর পর ঘোষণা করা হবে পরীক্ষার ফলাফল।

UGC NET 2025 UGC NET UGC NET December 2025 National Testing Agency
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy