E-Paper

দেখনদারি নয়, স্থায়িত্ব ও ব্যবহারযোগ্যতার উপর নির্ভর করে পণ্য কিনছে আমজনতা, জানাল সমীক্ষা

রাশ টানছেন খাবার খরচে। ডেলয়েটের সমীক্ষা জানাচ্ছে, দামি পণ্যের আকাঙ্কা রয়েছে ঠিকই। কিন্তু জিনিসের কেনার সময়ে বাস্তবের কথাই মাথায় রাখছেন ক্রেতারা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ মে ২০২৬ ০৯:৩৬

— প্রতীকী চিত্র।

বদলে যাওয়া আর্থিক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে কেনাকাটার ধরন পাল্টাচ্ছেন ভারতের মানুষ। রাশ টানছেন খাবার খরচে। ডেলয়েটের সমীক্ষা জানাচ্ছে, দামি পণ্যের আকাঙ্কা রয়েছে ঠিকই। কিন্তু জিনিসের কেনার সময়ে বাস্তবের কথাই মাথায় রাখছেন ক্রেতারা। উন্নত জীবনযাপনের স্বপ্ন দেখলেও, ব্যয়ের ক্ষেত্রে তাঁরা এখন অনেক বেশি সতর্ক। দীর্ঘদিন ধরে যাতে ভাল ভাবে জীবনযাপন করা যায়, সেটাই লক্ষ্য মানুষের। তাই স্বল্প মেয়াদে কিছুটা আপসেও পিছপা হচ্ছেন না তাঁরা।

সমীক্ষা জানাচ্ছে—

  • এখনকার ক্রেতারা শুধুমাত্র দেখনদারির জন্য নয়, পণ্যের স্থায়ীত্ব ও ব্যবহারযোগ্যতার উপরে ভিত্তি করে কেনাকাটার সিদ্ধান্ত নিচ্ছেন।
  • বেপরোয়া খরচের বদলে জোরদিচ্ছেন অত্যাবশ্যক পণ্যে। প্রয়োজন নেই ও বিলাসবহুল পণ্যের ক্ষেত্রে সীমিত ও সচেতন ভাবে ব্যয় করছেন।
  • শুধু সস্তা পণ্যের দিকে তাকিয়ে জিনিস কেনা কমেছে। বরং দামের সঙ্গে সামঞ্জস্য রেখে যেগুলির উপযোগিতা (ভ্যালু ফর মানি) রয়েছে, সেগুলিই বেছে নিচ্ছেন।
  • খাবারের খরচে রাশ টানছেন।
  • জোর দিচ্ছেন হঠাৎ বড় খরচ না করা এবং স্থায়ী ভাবে লগ্নি চালিয়ে যাওয়ার দিকে।

ডেলয়েট দক্ষিণ এশিয়ার পার্টনার ও ভোগ্যপণ্য শিল্পের প্রধান আনন্দ রমানাথন বলেন, “কেনাকাটার দিক দিয়ে দেশের মানুষ এখন অনেক বেশি পরিণত হয়ে উঠছেন। আকাঙ্কার সঙ্গে আর্থিক শৃঙ্খলার দিকটাও দেখছেন। চোখ রাখছেন পরিস্থিতি, চাহিদায়।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Consumers Price Hike preference

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy