বিশ্বকাপ নিয়ে আমেরিকা এবং ইরানের তরজা বাড়ছে। বিশ্বকাপ খেলতে রওনা দেওয়ার আগে ইরানকে বার্তা পাঠিয়ে আমেরিকা জানিয়েছে, সে দেশে ম্যাচ ফেলার ২৪ ঘণ্টার মধ্যে ইরানকে শহর ছাড়তে হবে। আবার নির্দিষ্ট দিনে পরের ম্যাচ খেলতে নামবে তারা। বিষয়টি নিয়ে একেবারেই খুশি নয় ইরান। পাশাপাশি প্রচুর সাপোর্ট স্টাফের ভিসা দিতে দেরি করায় আমেরিকার উপর ফুঁসছে তারা।
ইরানকে বলা হয়েছে, যে দিন ম্যাচ সে দিন সকালে এসে, ম্যাচ খেলেই যেন মেক্সিকোয় ফিরে যায় তারা। মেক্সিকোয় থাকা ইরানের রাষ্ট্রদূত বলেছেন, উত্তপ্ত পরিস্থিতির কারণে তাঁদের বলা হয়েছে, আমেরিকায় গিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ম্যাচ খেলে আবার মেক্সিকোয় ফিরে আসতে। ইরান গ্রুপে তাদের ম্যাচগুলি খেলবে লস অ্যাঞ্জেলেস এবং সিয়াটলে। এ দিন বিশ্বকাপ খেলতে ইরান পৌঁছে গিয়েছে মেক্সিকোয়।
ইরানের রাষ্ট্রদূত আবোলফাজ়ি পাসানদিদেহ বলেছেন, “আমাদের সকালে পৌঁছতে হবে আমেরিকায়। একই দিনে ফিরে আসতে হবে।” আমেরিকা জানিয়েছে, কোনও ভাবে ইরান যাতে সে দেশে ‘জঙ্গি’ ঢুকিয়ে দিতে না পারে, তাই এই ব্যবস্থা।
আরও পড়ুন:
টালবাহানার পরে কিছু দিন আগে ইরানের ফুটবলারদের ভিসা দেওয়া হয়েছে আমেরিকার। তবে এখনও সাপোর্ট স্টাফ এবং বাকি সদস্যদের অনেকের ভিসা পাওয়া বাকি। তা নিয়ে ক্ষিপ্ত ইরান। দলের ব্যাকরুম স্টাফ, প্রশাসক এবং কর্তাদের ভিসা পাওয়া এখনও বাকি। যদিও আমেরিকার তরফে জানা গিয়েছে, ইরানের ‘প্রয়োজনীয়’ লোককেই শুধু ভিসা দেওয়া হবে।
এ দিকে, রবিবার স্থানীয় সময় সকালে মেক্সিকোর তিজুয়ানার পৌঁছে গিয়েছে ইরান দল। সেখানে নেমে ভিসা প্রসঙ্গে আর এক বার আমেরিকার সমালোচনা করেছেন ইরানের ডিফেন্ডার এহসান হাজসফি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১১ জুন থেকে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। এ বার প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
- আসন্ন ফুটবল বিশ্বকাপ হবে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনা নিয়েছে ফিফা।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা।
-
১৪:১৬
প্রস্তুতি ম্যাচে খেললেন না মেসি! লিয়োকে ছাড়াই মোহনবাগানের প্রাক্তন কোচের দলকে হারালেন স্কালোনির ছেলেরা -
১৩:০৪
বিশ্বকাপের আগেই উত্তপ্ত ফুটবল! পর্তুগাল-চিলির ফুটবলারদের হাতাহাতি, জোড়া লাল কার্ড, গোল পেলেন না রোনাল্ডো -
দ্য লাস্ট ডান্স! শেষ বিশ্বকাপ মেসি-রোনাল্ডোর, লিয়োর লক্ষ্য জোড়া ট্রফি, ‘গোট’-বিতর্ক থামাতে নামবেন সিআর৭
-
জল্পনার অবসান, বিশ্বকাপ শুরুর পাঁচ দিন আগে ইরানের ফুটবল দলকে ভিসা আমেরিকার, অংশগ্রহণ নিয়ে কাটল অনিশ্চয়তা
-
হ্যারি কেনই ভরসা ইংরেজদের, প্রত্যাশার চাপ সামলে পারফর্ম করাই বিশ্বকাপে টুখেলের দলের আসল চ্যালেঞ্জ