Advertisement
E-Paper

স্বামী তৃণমূলের সাংসদ, স্ত্রী বিধায়ক, ‘কাটমানি’ ফেরত চেয়ে তাঁদের বাড়ি ঘিরে বিক্ষোভ!

রবিবার জগদীশ এবং সঙ্গীতার বাড়ির সামনে জড়ো হয়েছিলেন স্থানীয় বাসিন্দাদের বিরাট অংশ। তাঁদের অভিযোগ, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে বিপুল পরিমাণ অর্থ আদায় করা হয়েছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জুন ২০২৬ ২২:২০
Agitation Against TMC

বিধায়ক এবং সাংসদের বাড়ির সামনে বিক্ষোভ মহিলাদের। —নিজস্ব চিত্র।

২০২৪ সালের লোকসভা ভোটে কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূলকে জয় এনে দিয়েছেন জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। আবার ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে কোচবিহার জেলার ন’টি আসনের মধ্যে জগদীশের স্ত্রী সঙ্গীতা রায় কেবল জয় হাসিল করেছেন। রবিবার সেই দম্পতির বাড়ি ঘেরাও করলেন প্রচুর মানুষ। দাবি, ‘কাটমানি’ ফিরিয়ে দিতে হবে!

রবিবার জগদীশ এবং সঙ্গীতার বাড়ির সামনে জড়ো হয়েছিলেন স্থানীয় বাসিন্দাদের বিরাট অংশ। তাঁদের অভিযোগ, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে বিপুল পরিমাণ অর্থ আদায় করা হয়েছে। সেই টাকা ফিরিয়ে দিতে হবে তৃণমূল সাংসদ এবং বিধায়ককেই। স্লোগান চড়তে থাকে। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

বিক্ষোভের খবর পেয়ে বেশ খানিক ক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের সরাতে বেগ পেতে হয় তাদের। অভিযোগকারীদের বক্তব্য, দীর্ঘ দিন ধরে তাঁরা প্রতারিত হয়েছেন পূর্বতন শাসকদলের নেতাদের কাছে। তাঁদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেওয়া হোক এবং নিরপেক্ষ তদন্ত করুক পুলিশ-প্রশাসন।

যদিও স্থানীয় সূত্রে খবর, বিক্ষোভের সময় সাংসদ বা তাঁর বিধায়ক স্ত্রী কেউই বাড়িতে ছিলেন না। সেই খবর পেয়ে বিক্ষোভকারীদের দাবি, ভোটের ফলপ্রকাশের পর থেকেই এলাকায় দেখা মিলছে না জনপ্রতিনিধি দম্পতির। তাঁদের বিরুদ্ধে অভিযোগ এবং বিক্ষোভ নিয়ে প্রতিক্রিয়ার জন্য সাংসদ এবং বিধায়কের সঙ্গে আলাদা করে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু কাউকেই ফোনে পাওয়া যায়নি।

TMC Cooch Behar TMC MP TMC MLA
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy