Advertisement
E-Paper

চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস কর্মী খুঁজছে, আবেদনপ্রক্রিয়া নেই, দিতে হবে শুধু ইন্টারভিউ

শূন্যপদ চারটি। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে। অ্যানাস্থেশিয়া, ইএনটি, জেনারেল মেডিসিন, অপথ্যালমোলজি বিভাগে কাজ করতে হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:০৪
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

রেল মন্ত্রক অধীনস্থ সংস্থা চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস (সিএলডব্লিউ)-এর তরফে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংস্থার ওয়েবসাইটে।

মেডিক্যাল প্র্যাকটিশনার নেওয়া হবে। শূন্যপদ চারটি। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে। অ্যানাস্থেশিয়া, ইএনটি, জেনারেল মেডিসিন, অপথ্যালমোলজি বিভাগে কাজ করতে হবে। প্রতি মাসে বেতন ৯৫ হাজার টাকা থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকার মধ্যে হবে।

আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। প্রার্থীর বয়স ৬০ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

২৪ ফেব্রুয়ারি ইন্টারভিউ হবে। সকাল ১০টা থেকে শুরু হবে ইন্টারভিউ। ওই দিন আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় প্রার্থীদের পৌঁছে যেতে হবে। বিজ্ঞপ্তি দেখতে প্রথমে সিএলডব্লিউ-র ওয়েবসাইটে (https://clw.indianrailways.gov.in/) যেতে হবে। সেখানে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখান থেকেই এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে পারবেন প্রার্থীরা।

Job Vacancy Job Recruitment Govt Job
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy