Advertisement
E-Paper

কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটে চাকরির সুযোগ, কোন পদে নিয়োগ?

চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে কর্মী। কাজের মেয়াদ এক বছরের, যা প্রয়োজন অনুযায়ী বৃদ্ধি হতে পারে। প্রতি মাসে ২৪ হাজার টাকা করে বেতন মিলবে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৪ ১৯:৫৯
সিএনসিআই।

সিএনসিআই। ছবি: সংগৃহীত।

কাজের সুযোগ দিচ্ছে কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট (সিএনসিআই)। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দিতে হবে শুধু ইন্টারভিউ।

সোশ্যাল ওয়ার্কার পদে নিয়োগ করা হবে কর্মী। চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে কর্মী। কাজের মেয়াদ এক বছরের, যা প্রয়োজন অনুযায়ী বৃদ্ধি হতে পারে। প্রতি মাসে ২৪ হাজার টাকা করে বেতন মিলবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সোশ্যাল ওয়ার্ক বিষয়ে স্নাতক যোগ্যতা থাকা চাই। পাশাপাশি, সংশ্লিষ্ট বিভাগে দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে কর্মী। তবে, তার আগে আবেদনপত্র জমা দেওয়া প্রয়োজন। তার জন্য প্রার্থীকে প্রথমে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী ২০০ টাকা আবেদন মূল্য জমা দেওয়া দরকার। এর পর পূরণ করা আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায়। ৪ নভেম্বর সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে ইন্টারভিউ। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৩১ অক্টোবর।

এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে সিএনসিআই-র ওয়েবসাইটটি দেখতে পারেন।

Job Vacancy Job Recruitment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy