দুর্গাপুরের সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট (সিএমইআরআই) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর)-এর অধীন এই প্রতিষ্ঠানের তরফে পাঁচটি পদে কর্মী নিয়োগ করা হবে।
নিযুক্তদের প্রজেক্ট অ্যাসিট্যান্ট, প্রজেক্ট জুনিয়র রিসার্চ ফেলো, প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে কাজ করতে হবে। উল্লিখিত পদে ইঞ্জিনিয়ারিং শাখার অধীনে রোবোটিক্স, কম্পিউটার সায়েন্স, মেকাট্রনিক্স, এগ্রিকালচারাল, মেকানিক্যাল, মেটিরিয়ালস সায়েন্স-এর মধ্যে যে কোনও বিষয়ে স্নাতক কিংবা স্নাতকোত্তরেরা আবেদন জানাতে পারেন।
আরও পড়ুন:
তবে, স্নাতকদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হওয়া প্রয়োজন। এ ছাড়াও আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ২০ হাজার থেকে ৩৫ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। এ জন্য তাঁদের সিএমইআরআই-এর লুধিয়ানার সেন্টার অফ এক্সিলেন্স ফর ফার্ম মেশিনারি-তে উপস্থিত হওয়া প্রয়োজন। ১০ জুলাই ইন্টারভিউ হতে চলেছে।