Advertisement
E-Paper

দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী চাই, কোন পদে নিয়োগ? আবেদন করবেন কী ভাবে?

শূন্যপদ একটি। নিযুক্তকে প্রথমে এক বছর সংস্থায় কাজ করতে হবে। তার পর তাঁর কাজের দক্ষতার উপর নির্ভর করে এই মেয়াদ আরও এক বছর বাড়ানো হতে পারে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৭:২০
ডিভিসি-তে কর্মখালি।

ডিভিসি-তে কর্মখালি। ছবি: সংগৃহীত।

কর্মী নিয়োগ করা হবে দামোদর ভ্যালি কর্পোরেশন-এ (ডিভিসি)। এই মর্মে কেন্দ্রীয় শক্তি মন্ত্রক অধীনস্থ এই সংস্থার তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাতে জানানো হয়েছে, সংস্থায় কাজের সুযোগ পাবেন অবসরপ্রাপ্তেরা। এ জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

সংস্থায় নিয়োগ করা হবে পরামর্শদাতা পদে। শূন্যপদ একটি। নিযুক্তকে প্রথমে এক বছর সংস্থায় কাজ করতে হবে। তার পর তাঁর কাজের দক্ষতার উপর নির্ভর করে এই মেয়াদ আরও এক বছর বাড়ানো হতে পারে। সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। যাঁরা পেনশনভুক্ত নন, তাঁর ক্ষেত্রে পারিশ্রমিক হবে মাসে ১,৪৪,০০০ টাকা। নিযুক্ত ব্যক্তি পেনশন প্রাপক হলে তাঁর পারিশ্রমিক হবে আলাদা। আবেদনের জন্য এমবিএ ডিগ্রি থাকা চাই। চাকরির ৩০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

প্রথমে ডিভিসি-র ওয়েবসাইটে (https://www.dvc.gov.in/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২৩ এপ্রিল। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি বিজ্ঞপ্তি থেকেই জানা যাবে।

Job Vacancy Job Recruitment Govt Job
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy