ডেটা এন্ট্রির কাজ জানলে চাকরি মিলতে পারে ঝাড়গ্রাম জেলা প্রশাসনিক বিভাগে। সম্প্রতি এই মর্মে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে।
ঝাড়গ্রাম জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ও কালেক্টরের দফতরের তরফে ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে কর্মী। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে। তফশিলি জাতির একজনকেই নিয়োগ করা হবে এই পদে। এই পদে প্রতি মাসে বেতন দেওয়া হবে ১৬ হাজার টাকা। আবেদনের জন্য প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। পাশাপাশি, স্নাতক হতে হবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে সার্টিফিকেট থাকতে হবে। এ ছাড়া, কম্পিউটারে ‘এক্সেল’, ‘ওয়ার্ড’-সহ ‘মাইক্রোসফ্ট অফিস’-এর কাজও জানতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
প্রার্থীকে প্রথমে ঝাড়গ্রাম জেলার প্রশাসনিক বিভাগের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘নোটিস’ এবং ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। ১০ ফেব্রুয়ারি আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করার পরে লিখিত পরীক্ষা, কম্পিউটার পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্ট হবে। তার পরে বাছাই করা প্রার্থীদের নিয়োগ করা হবে এই পদে। এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ঝাড়গ্রামের ওয়েবসাইটে (https://jhargram.gov.in/) দেওয়া বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।