Advertisement
E-Paper

ফুল স্ট্যাক ডেভেলপার পদে চাকরির সুযোগ কোথায়? কী পড়তে হয়? এই পদে বেতন কত?

সাধারণত স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এবং ইনফরমেশন টেকনোলজি বিষয়ে ব্যাচেলর অফ সায়েন্স অথবা মাস্টার অফ সায়েন্স ডিগ্রি থাকতে হবে। গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হতে হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৬ ১৭:১১
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ওয়েবসাইট বা অ্যাপের কাজ করা, সার্ভার অথবা ব্যাকএন্ড থেকে কাজ, অ্যাপের পারমিশন ও নিরাপত্তা দেখাশোনা করা, ওয়েবসাইটের ফ্রন্টএন্ড বানানো-সহ একাধিক কাজ করতে হয় ফুল স্ট্যাক ডেভেলপারকে। এই পদে সরকারি ক্ষেত্রেও চাকরির সুযোগ থাকে।

এই পদে চাকরির জন্য কী যোগ্যতা প্রয়োজন?

সাধারণত স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এবং ইনফরমেশন টেকনোলজি বিষয়ে ব্যাচেলর অফ সায়েন্স অথবা মাস্টার অফ সায়েন্স ডিগ্রি থাকতে হবে। গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হতে হয়। ফুল স্ট্যাক অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বিভাগে অভিজ্ঞতা থাকতে হয়। নবিশ হিসাবেও নিযুক্ত হওয়া যায়। কিন্তু এই পদে সাধারণত অভিজ্ঞতাসম্পন্নদের নিয়োগ করা হয়। স্কোর, জাভা, বুটস্ট্র্যাপের বিষয়ে ভাল ভাবে দক্ষতা থাকতে হয়।

চাকরির সুযোগ কোথায়?

ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের অধীনে বহু সরকারি প্রকল্পে এই পদে কর্মী নিয়োগ করা হয়। ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার, সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, ইসরো-সহ একাধিক সংস্থাতেই এই পদে নিয়োগের চাহিদা রয়েছে। সরকারি ছাড়াও, বেসরকারি সংস্থাতে এই পদে চাকরির সুযোগ পাওয়া যায়।

বেতন কত?

শুরুতে ৪৫ থেকে ৬০ হাজার টাকা বেতন পাওয়া যায়। যদি স্থায়ী পদে নিয়োগ হওয়ার সুযোগ থাকে তা হলে বেতন ৮০ থেকে ৯৫ হাজার টাকা দিয়ে শুরু হয়।

Job Vacancy Job Recruitment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy