রাজ্য তৃণমূলের ‘আসল’ এবং ‘নকলের’ লড়াই এ বার দিল্লির নির্বাচন কমিশনের দুয়ারে। সম্প্রতি ‘বিদ্রোহী’ তৃণমূলের বিধায়ক দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁরা দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করার জন্য চিঠি দিয়েছেন। দাবি, কমিশনের পক্ষ থেকে সময় দেওয়া হলে আগামী সপ্তাহেই দিল্লি আসবেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘আসল তৃণমূলের’ দশ জনের প্রতিনিধি দল।
বিষয়টি নিয়ে আজ সরব হয়েছেন আদি তৃণমূল নেতৃত্বে। দলের এক শীর্ষ পর্যায়ের নেতার বক্তব্য, “ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা অন্য কারও নির্বাচনের কমিশনের সঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যোগাযোগ করার বা চিঠি লেখার কোনও সংগাঠনিক অধিকারই নেই।” দলের এক সাংসদের কথায়, “আমাদের দলীয় সংবিধান নির্বাচন কমিশনের ওয়েবসাইটে খুললেই পাওয়া যাবে। সেখানে কমিশনের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য তৃণমূলের নির্দিষ্ট ৩ জনকে ক্ষমতা দেওয়া রয়েছে: দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়, সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সহ-সাধারণ সম্পাদক ডেরেক ও’ব্রায়েন। এর বাইরে অন্য কোনও সাংসদ, এমনকি যদি দল ভেঙে না-বেরোনো কেউও হন, তা হলেও তাঁর বা তাঁদের পাঠানো কোনও চিঠি তৃণমূলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে বৈধ মর্যাদা পাবে না।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)