Advertisement
E-Paper

ভারত ডায়নামিক্স লিমিটেডে কর্মখালি, শূন্যপদ ক’টি? রইল বিস্তারিত

এই কেন্দ্রীয় সংস্থায় অনূর্ধ্ব ৫৫ বছর বয়সি প্রার্থীদের নিয়োগ করা হবে। মাসে ৪০ হাজার থেকে ১ লক্ষ টাকা আয় করার সুযোগ রয়েছে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৩ ১২:২৬
Bharat Dynamics Limited.

ভারত ডায়নামিক্স লিমিটেড। ছবি: সংগৃহীত

কেন্দ্রীয় সংস্থায় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ চলছে। এই মর্মে ভারত ডায়নামিক্স লিমিটেডের তরফে একটি নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে। প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

পদ সংক্রান্ত বিস্তারিত তথ্য:

  • এক্সপ্লোসিভস বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে মোট ১১ জন প্রার্থী নিয়োগ করা হবে।
  • কেমিক্যাল, ইলেকট্রনিক্স, ইলেট্রিক্যাল, এক্সপ্লোসিভ কেমিস্ট্রি— এর মধ্যে যে কোনও একটি বিষয়ে স্নাতকোত্তর এবং স্নাতকোত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ করা হবে।
  • ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকা আবশ্যক।
  • অন্তত দু’বছর কেন্দ্র কিংবা রাজ্য সরকারি ক্ষেত্রে কাজ করার পেশাদার অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
  • তবে বেসরকারি ক্ষেত্রের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে।
  • বাছাই করা প্রার্থীদের নাম ওয়েবসাইটে ঘোষণা করা হবে।
  • আবেদনপত্রের সঙ্গে মেডিক্যাল ফিটনেস সার্টিফিকেট পেশ করতে হবে।
  • পাশাপাশি, অ্যাপ্লিকেশন ফিও জমা দিতে হবে।
  • অনলাইনে প্রার্থীদের আবেদন করতে হবে।
  • মাসে ৩০ হাজার থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা বেতন মিলবে।
  • নির্বাচিত প্রার্থীদের ভারত ডায়নামিক্স লিমিটেডে উত্তরপ্রদেশের বিভিন্ন কেন্দ্রে কাজ করতে হবে।

এই পদের জন্য ৯ অগস্ট পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। আনুষঙ্গিক নথি পাঠানোর শেষ দিন ১৯ অগস্ট। নিয়োগ এবং পদ সংক্রান্ত অন্যান্য বিষয়ে জানার জন্য ওয়েবসাইট দেখে নিতে হবে।

BDL Recruitment 2023 Govt Job Alert 2023 Govt Job Recruitment 2023
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy