Advertisement
E-Paper

ইউপিএসসি সিভিলের আনসার কিপ্রকাশিত? তবে একটি প্রশ্নের উত্তরজানানো হল না, কী বলল সংস্থা

এই প্রথম সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষার এক সপ্তাহের মধ্যেই ‘আনসার কি’ প্রকাশ করা হল। এর আগে এই সম্ভাব্য উত্তরপত্রটি হাতে পেতে পরীক্ষার্থীদের এক বছর সময় লেগে যেত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মে ২০২৬ ১৩:৪৬

— ফাইল চিত্র।

এক বছর নয়, কেবল তিন দিন। দেশ জুড়়ে আমলা হওয়ার পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসের প্রিলিমিনারি অনুষ্ঠিত হয়েছিল রবিবার। তার ঠিক তিন দিনের মধ্যে বুধবারই ওই পরীক্ষায় আসা প্রশ্নের সম্ভাব্য উত্তরের তালিকা প্রকাশ করল ইউপিএসসি। এই প্রথম সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষার এক সপ্তাহের মধ্যেই ‘আনসার কি’ প্রকাশ করা হল। এর আগে এই সম্ভাব্য উত্তরপত্রটি হাতে পেতে পরীক্ষার্থীদের এক বছর সময় লেগে যেত।

তবে সম্ভাব্য উত্তরপত্র প্রকাশ করলেও সেখানে সব প্রশ্নের উত্তর দেওয়া হয়নি। পরীক্ষায় আসা ১০০টি প্রশ্নের মধ্যে একটির উত্তর ওই ‘আনসার কি’-তে রাখেনি ইউপিএসসি। তারা এ ব্যাপারে পরীক্ষার্থীদেরই দ্বারস্থ হয়েছে।

ইউপিএসসি জানিয়েছে, ওই বাদ পড়া প্রশ্নের সম্ভাব্য উত্তর পরীক্ষার্থীরাই জানাক ইউপিএসসিকে। আগামী ৩১ মে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই প্রশ্নের সম্ভাব্য উত্তর জমা নেবে তারা। পরবর্তী সিদ্ধান্ত তার পরে।

কী ভাবে জমা দিতে হবে ওই উত্তর? ইউপিএসসির তরফে বলা হয়েছে, ‘‘পরীক্ষার্থীরা নিজেদের বোধবুদ্ধি এবং যুক্তি অনুযায়ী ওই নির্দিষ্ট একটি প্রশ্নের উত্তর ইউপিএসসি-কে জানাবেন। সেই সঙ্গে কেন ওই উত্তর তাঁরা দিচ্ছেন, অল্প কথায় তার ব্যাখ্যাও দেবেন। সেই সঙ্গে কিসের ওই ভিত্তিতে ওই ব্যাখ্যা তাঁরা দিচ্ছেন, তার সমর্থনে জমা দেবেন তিনটি বিশ্বাসযোগ্য সূত্র। তার পরে সেই সংগৃহীত উত্তর পাঠানো হবে দায়িত্বপ্রাপ্তদের কাছে পুনর্বিবেচনার জন্য।’’

ইউপিএসসির তরফে চূড়ান্ত 'আনসার কি' পূর্বনির্ধারিত সময়েই প্রকাশ করা হবে।

UPSC Answer key Civil Services Exam
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy