Advertisement
E-Paper

প্রথম পাঁচে থাকলেও পিছিয়ে পড়ল ‘পরিণীতা’, টিআরপি তালিকায় সব ধারাবাহিকের নম্বরই কম, শীর্ষে কে?

অন্য সপ্তাহের তুলনায় অনেকটাই নম্বর কমেছে ‘পরিণীতা’র। পিছিয়ে পড়েছে এই কাহিনি। বরং এগিয়ে গিয়েছে অন্যান্য কিছু কাহিনি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মে ২০২৬ ১৩:৪৫
পিছিয়ে পড়ল ‘পরিণীতা’।

পিছিয়ে পড়ল ‘পরিণীতা’। ছবি: সংগৃহীত।

টিআরপি নম্বর নিয়ে প্রতি সপ্তাহেই উদ্‌গ্রীব হয়ে থাকেন টেলিপাড়ার সবাই। এই নম্বরের উপরে নির্ভর করে ধারাবাহিকের কাহিনি দীর্ঘমেয়াদি হবে নাকি অল্প দিনেই শেষ হয়ে যাবে? যদিও গত এক মাসে প্রায় সব কাহিনির নম্বরই একধাক্কায় অনেকটা কমেছে। তবে এতকিছুর মধ্যেও প্রথম স্থানে রয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’। পিছিয়ে পড়ল কোন ধারাবাহিক?

অন্য সপ্তাহের তুলনায় অনেকটাই নম্বর কমেছে ‘পরিণীতা’র। পিছিয়ে পড়েছে এই কাহিনি। বরং এগিয়ে গিয়েছে অন্যান্য কিছু কাহিনি। দ্বিতীয় স্থানে উঠে এসেছে ‘তারে ধরি ধরি মনে করি’ এবং ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’। দুই ধারাবাহিকই পেয়েছে ৪.৫। গত কয়েক সপ্তাহে যদিও পরশুরাম, বিদ্যা, গঙ্গার গল্প মিলেমিশে একাকার। তাতেই অন্য সপ্তাহের তুলনায় অনেকটাই এগিয়ে গিয়েছে বিদ্যার কাহিনি। রাজঋত এবং বিদ্যার বিয়ের দৃশ্যে বিভোর দর্শক।

তৃতীয় স্থানেও এই সপ্তাহে রয়েছে দুটি ধারাবাহিক। ‘কুসুম’ এবং ‘জোয়ার ভাঁটা’। দুই কাহিনিতেই চলেছে টানটান উত্তেজনা। এক দিকে হাসপাতাল থেকে ফিরেছে নিশা। অন্য দিকে কুসুমের জীবনেও তোলপাড়। এক দিকে তার বাবা। অন্য দিকে ভালবাসার মানুষ ও তার পরিবার। ৪.৩ পেয়ে এই সপ্তাহে তিন নম্বরে আছে দুই কাহিনিই।

চতুর্থ স্থানে নেমে এসেছে ‘পরিণীতা’। দীর্ঘ দিন প্রথমে থাকার পর অনেকটাই কমেছে এই ধারাবাহিকের নম্বর। বরং প্রথম পাঁচে নিজেদের জায়গা করে নিয়েছে ‘কনে দেখা আলো’ এবং ‘প্রতীজ্ঞা’। তারাও চতুর্থ স্থানে। তিনটি ধারাবাহিকেরই প্রাপ্ত নম্বর ৪.২। পঞ্চমে রয়েছে ‘ও মোর দরদিয়া’। তারা পেয়েছে ৪.০।

trp TRP Ratings Bengali Serial
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy