Advertisement
E-Paper

আইসিএমআর জবলপুরে সরাসরি কর্মী নিয়োগ, শূন্যপদ ক’টি? রইল বিস্তারিত

নির্বাচিত প্রার্থীরা মাসে ১৮ হাজার থেকে ১ লক্ষ ১২ হাজার টাকা বেতন পেতে পারেন।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৩ ১১:২৬
ICMR - National Institute of Research in Tribal Health

আইসিএমআর-ন্যাশনাল ইনস্টিটিউট অফ রিসার্চ ইন ট্রাইবাল হেল্থ, জবলপুর। ছবি: সংগৃহীত

স্নাতকোত্তীর্ণ প্রার্থীদের জন্য কাজের সুযোগ। ন্যাশনাল ইনস্টিটিউট অফ রিসার্চ ইন ট্রাইবাল হেল্থ, জবলপুর-এ। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট-সহ মোট তিনটি পদে কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

কোন কোন বিভাগে নিয়োগ হবে?

টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান এবং ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদে মোট ৫২ জন প্রার্থী প্রয়োজন। বায়োলজিক্যাল সায়েন্সেস, সোশ্যাল সায়ন্সেস, কম্পিউটার সায়েন্স/ ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন অন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল এবং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং— এই সমস্ত বিভাগে তাঁদের নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা:

বায়োলজিক্যাল সায়েন্সেস বিভাগের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে জীবন বিজ্ঞান/ প্রাণিবিদ্যা/ বায়োইনফরমেটিক্স/ বায়োকেমিস্ট্রি/ মাইক্রোবায়েলজি/ বায়োটেকনোলজি/ জেনেটিক্স বিষয়ে স্নাতকোত্তীর্ণ কিংবা টেকনোলজি ডিগ্রি প্রাপ্ত ব্যক্তিরা আবেদন করতে পারবেন। স্নাতকস্তরে ফার্স্ট ক্লাস পাওয়া দরকার। শূন্যপদ ১২ টি।

সোশ্যাল সায়ন্সেস বিভাগের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য স্নাতকস্তরে অ্যানথ্রোপলজি/ অর্থনীতি/ পপুলেশন স্টাডিজ়/ বায়োস্ট্যাটিস্টিক্স/ সোশিওলজি/ সোশ্যাল ওয়ার্ক/ মনোবিজ্ঞান/ ওমেন স্টাডিজ় বিষয়ে স্নাতকোত্তীর্ণ হওয়া প্রয়োজন। শূন্যপদ সাতটি।

কম্পিউটার সায়েন্স/ ইনফরমেশন টেকনোলজি সংক্রান্ত বিষয়ের মধ্যে যে কোনও একটিতে স্নাতকস্তরের ডিগ্রি কিংবা ডিপ্লোমা থাকলে উক্ত বিভাগের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।

স্নাতকস্তরে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন অন ইঞ্জিনিয়ারিং বা সমতুল্য বিষয়ে স্নাতক ডিগ্রি কিংবা ডিপ্লোমার ডিগ্রি থাকলে উক্ত বিভাগে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কিংবা সমতুল্য বিষয়ের মধ্যে যে কোনও একটিতে স্নাতকোত্তীর্ণ হওয়া প্রয়োজন। ডিপ্লোমা প্রাপ্ত প্রার্থীরাও আবেদন করতে পারবেন। শূন্যপদ একটি।

সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনকারীদের সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি/ ডিপ্লোমা থাকা প্রয়োজন। শূন্যপদ একটি।

বায়োলজিক্যাল সায়েন্স বিভাগে টেকনিশিয়ান পদে বিজ্ঞান বিভাগে দ্বাদশ উত্তীর্ণ কিংবা মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা পেয়েছেন, এমন প্রার্থী প্রয়োজন। প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে এবং তাঁকে দ্বাদশের পরীক্ষায় ন্যূনতম ৫৫ শতাংশ পেতে হবে। শূন্যপদ ১৫টি।

কম্পিউটার সায়েন্স বিভাগে টেকনিশিয়ান পদে বিজ্ঞান বিভাগে দ্বাদশ উত্তীর্ণ কিংবা কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা পেয়েছেন, এমন প্রার্থী প্রয়োজন। ২৮ বছর বয়সি প্রার্থী যাঁরা উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর পেয়েছেন, তাঁরা আবেদন করতে পারবেন। শূন্যপদ দু’টি।

ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে দশম উত্তীর্ণ প্রার্থীদের প্রয়োজন। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। ন্যূনতম এক বছর কোনও সরকারি বা সরকার অধিগৃহীত প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। শূন্যপদ ১০টি।

রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বিভাগে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট হিসেবে আইটিআইটি শংসাপত্র প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে তাঁদের দশম উত্তীর্ণ হতে হবে এবং ৫০ শতাংশের বেশি প্রাপ্ত নম্বর হতে হবে। শূন্যপদ দু’টি।

বেতন:

অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতার নিরিখে মাসে ১৮ হাজার থেকে ১ লক্ষ ১২ হাজার টাকা বেতন হিসেবে পাবেন।

উল্লিখিত পদে অনলাইনে আবেদন জানাতে হবে। প্রার্থীরা ন্যাশনাল ইনস্টিটিউট অফ রিসার্চ ইন ট্রাইবাল হেল্থ, জবলপুর কিংবা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ-এর ওয়েবসাইটে আবেদন জানাতে পারবেন। আবেদন জমা নেওয়া চালু হয়েছে ১০ জুলাই থেকে। নথি জমা দেওয়ার শেষ দিন ১০ অগস্ট, ২০২৩। নিয়োগের অন্যান্য শর্তাবলি দেখার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে যেতে হবে।

ICMR-NIRTH Recruitment 2023 Technical Assistant Govt Job 2023 ICMR - National Institute of Research in Tribal Health Govt Job Recruitment 2023
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy