Advertisement
E-Paper

আইআইটি মাদ্রাজে জুনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগ, আবেদন করবেন কী ভাবে?

প্রার্থীদের ইউজিসি-ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) এবং গ্র্যাজুয়েট অ্যাপটিটিউট টেস্ট (গেট) পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রয়োজন।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৩ ১০:১৭
Indian Institute Technology, Madras

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, মাদ্রাজ ছবি: সংগৃহীত

বিজ্ঞানের যে কোনও শাখায় স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে, এমন প্রার্থীদের জন্য রয়েছে কাজের সুযোগ। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, মাদ্রাজে জুনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন। এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । চুক্তির ভিত্তিতে এই পদে নিয়োগ করা হবে।

এই শিক্ষা প্রতিষ্ঠানের ওশান ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভিন্ন গবেষণা প্রকল্পে কাজের জন্য প্রয়োজন আট জন জুনিয়র রিসার্চ ফেলো। প্রার্থীদের অফিস অফ ইন্ডাস্ট্রিয়াল কনসালটেন্সি অ্যান্ড স্পনসরড রিসার্চ-এ কাজ করতে হবে।

কারা আবেদন করতে পারবেন?

বিজ্ঞান বিভাগের যে কোনও শাখায় স্নাতকোত্তর কিংবা পেশাদার কোনও কোর্সে স্নাতকোত্তর প্রার্থীরা জুনিয়র রিসার্চ ফেলো পদের জন্য আবেদন করতে পারবেন।

পাশাপাশি, প্রার্থীদের উল্লিখিত বিষয়ে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট)-লেকচারশিপ এবং গ্র্যাজুয়েট অ্যাপটিটিউট টেস্ট (গেট) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সর্বভারতীয় স্তরের পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। শূন্যপদ আটটি।

কাজের ধরন:

মোট তিন বছর চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে।

কী ভাবে আবেদন করতে হবে?

অনলাইনে জন্মের শংসাপত্র-সহ শিক্ষাগত যোগ্যতার নথি এবং আবেদনপত্র পাঠাতে হবে। প্রতিষ্ঠানের ওয়েবসাইটের নির্দিষ্ট লিঙ্কে গিয়ে আবেদনপত্র জমা দিতে হবে।

কী ভাবে নিয়োগ করা হবে?

ইন্টারভিউ এবং পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে।

বেতন:

প্রার্থীর অভিজ্ঞতা এবং মেধার ভিত্তিতে ৩১ হাজার টাকা পারিশ্রমিক হিসেবে দেওয়া হবে।

৩১ জুলাই, ২০২৩ জীবনপঞ্জি-সহ আবেদনপত্র পাঠানোর শেষ দিন। এই সংক্রান্ত অন্যান্য বিষয়ে জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।

IIT Madras Recruitment 2023 Indian Institute of Technology Madras Junior Research Fellow Govt Job Recruitment 2023
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy