Advertisement
E-Paper

সন্দেশখালির পুকুর থেকে উদ্ধার অস্ত্র! শাহজাহান ‘ঘনিষ্ঠ’ তৃণমূল নেতার বাড়িতে হানায় পাকড়াও চার, ফেরার এক

শনিবার সকালে এসটিএফের আধিকারিকেরা গোপালদের বাড়ি হানা দেন। সেখানে গিয়ে দুই ভাইকে ডাকাডাকি করলেও তাঁরা বাড়ি থেকে বার হননি। পরে আধিকারিকেরা পিছনের দরজা ভেঙে বাড়িতে প্রবেশ করেন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুন ২০২৬ ১৬:৫২
সন্দেশখালিতে পুকুর থেকে উদ্ধার অস্ত্র।

সন্দেশখালিতে পুকুর থেকে উদ্ধার অস্ত্র। — নিজস্ব চিত্র।

সন্দেশখালি-২ ব্লকের মণিপুরে শাহজাহান শেখের ‘ঘনিষ্ঠ’ তৃণমূল নেতা রবিন দাস এবং তাঁর ভাই গোপাল দাসের বাড়ি এবং পুকুরে হানা দিল বিশেষ টাস্ক ফোর্স (এসটিএএফ)। পুকুর থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার করছে তদন্তকারী সংস্থা। রবিন এবং গোপালের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাস ছড়ানো, রাহাজানি, বিরোধীদের মারধর, খুনের হুমকি, জমি, মাছের ভেড়ি লুট-সহ একাধিক অভিযোগ রয়েছে। গোপাল-সহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। বড় ভাই রবিন যদিও ফেরার।

শনিবার এসটিএফের আধিকারিকেরা গোপালদের বাড়ি হানা দেন। সেখানে গিয়ে দুই ভাইকে ডাকাডাকি করলেও তাঁরা বাড়ি থেকে বার হননি। পরে আধিকারিকেরা পিছনের দরজা ভেঙে বাড়িতে প্রবেশ করেন। রবীন সুযোগ বুঝে বাড়ি থেকে পালিয়ে যান। গোপাল এবং তাঁর তিন সঙ্গীকে ধরে ফেলে পুলিশ। এর পরেই কাছের পুকুরে নেমে অস্ত্র উদ্ধার করে পুলিশ। সেখান থেকে বেশ কয়েকটি বন্দুক ও গুলি উদ্ধার করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা মালতী দাস বলেন, ‘‘রবিন এবং তাঁর ভাই গোপাল অত্যাচারী ছিলেন। এলাকার পুরুষেরা সব সময় আতঙ্কিত থাকতেন। এমনকি, মহিলারা কোলে বাচ্চা নিয়ে আতঙ্কে ঘুরে বেড়াতেন। মহিলাদের ধরে ধরে হুমকি দিত। বলত, তাঁর স্বামীর মুন্ডু কেটে ফুটবল খেলবে।’’ আরও অভিযোগ, ২০২৪ সালের লোকসভা ভোটের পরে ওই এলাকায় যাঁরা বিরোধী দলের সঙ্গে যুক্ত ছিলেন, তাঁদের ঘরছাড়া করা হয়েছে। মারধর করে ওই রাজনৈতিক কর্মীদের বাড়ি ভাঙচুর করা হয়েছিল বলে অভিযোগ।

স্থানীয়দের দাবি, বিধানসভা ভোটের আগে রবিন এবং গোপাল হুমকি দিয়েছিলেন, ৪ মে ফল ঘোষণার পরে বিরোধী দলের কর্মীদের বাড়িছাড়া করবেন। যদিও স্থানীয়েরা জানিয়েছেন, ফলঘোষণার পরে বাড়ি থেকে বার হতে দেখা যায়নি তাঁদের।

Shahjahan Sheikh TMC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy