Advertisement
E-Paper

অ্যাকাডেমিক কনসাল্ট্যান্ট নেবে ইগনু, আবেদন করবেন কী ভাবে?

প্রথমে ছ’মাস থাকবে কাজের মেয়াদ। প্রয়োজন অনুযায়ী দু’বছর পর্যন্ত মেয়াদ বৃদ্ধি হতে পারে। স্কুল অফ পারফর্মিং অ্যান্ড ভিজ়ুয়াল আর্টস-এর তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৫০
ইগনু।

ইগনু। ছবি: সংগৃহীত।

ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় (ইগনু)-এ কর্মী নেওয়া হবে। এই মর্মে সেখানকার স্কুল অফ পারফর্মিং অ্যান্ড ভিজ়ুয়াল আর্টস-এর তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। অনলাইন ও অফলাইন, দুই মাধ্যমেই জমা দেওয়া যাবে আবেদনপত্র।

চুক্তির ভিত্তিতে অ্যাকাডেমিক কনসাল্ট্যান্ট পদে এই নিয়োগ হবে। প্রথমে ছ’মাস থাকবে কাজের মেয়াদ। প্রয়োজন অনুযায়ী দু’বছর পর্যন্ত মেয়াদ বৃদ্ধি হতে পারে। মাসিক বেতন ৪০ থেকে ৬০ হাজার টাকা।

আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে থিয়েটার আর্টস বিষয়ে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর-সহ স্নাতকোত্তর যোগ্যতা থাকা চাই। পিএইচডি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট বিভাগে কাজের অভিজ্ঞতা থাকলেও অগ্রাধিকার মিলবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

আবেদন প্রক্রিয়া:

ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়-এর ওয়েবসাইটে হোমপেজ থেকে ‘জবস অ্যাট ইগনু’-তে গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইন অথবা অফলাইনে জমা দিতে হবে আবেদনপত্র। ১০ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন গ্রহণ প্রক্রিয়া চলবে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।

Job Vacancy Job Recruitment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy