Advertisement
E-Paper

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে ইঞ্জিনিয়ার নিয়োগ, কোন কোন বিভাগে?

যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিভাগে ন্যূনতম ৬০ শতাংশ-সহ ব্যাচেলর অফ টেকনোলজি (বিটেক) বা ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং (বিই) ডিগ্রি থাকতে হবে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৩ ১৭:৩১
আইআইএসসি, বেঙ্গালুরু।

আইআইএসসি, বেঙ্গালুরু। ছবি: সংগৃহীত।

বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (আইআইএসসি)-এ রয়েছে চাকরির সুযোগ। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

সিভিল এবং ইলেকট্রিক্যাল বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার নেওয়া হবে। এ ছাড়াও সিভিল বিভাগে সাইট ইঞ্জিনিয়ার নেওয়া হবে। মোট শূন্যপদ রয়েছে চারটি। আবেদনকারীর বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে। অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার এবং সাইট ইঞ্জিনিয়ার পদে আবেদনের ক্ষেত্রে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিভাগে ন্যূনতম ৬০ শতাংশ-সহ ব্যাচেলর অফ টেকনোলজি (বিটেক) বা ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং (বিই) ডিগ্রি থাকতে হবে। এ ছাড়াও সংশ্লিষ্ট বিভাগে আগে কাজের অভিজ্ঞতা থাকা দরকার। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

প্রার্থীকে প্রথমে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। ১৩ অগস্ট আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের ওয়েবসাইটটি দেখতে পারেন।

IISC Bangalore Recruitment 2023 Govt Job Recruitment 2023 Job Vacancy Recruitment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy