Advertisement
E-Paper

আইআইটি খড়্গপুর জিয়োলজি এবং জিয়োফিজিক্স বিভাগে জেআরএফ নেবে, রইল বিস্তারিত

প্রতি মাসে ৩১ হাজার টাকা করে দেওয়া হবে। প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে হওয়া দরকার।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৩ ১৫:৫৯
আইআইটি খড়্গপুর।

আইআইটি খড়্গপুর। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুরে রয়েছে গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

জুনিয়র রিসার্চ ফেলোশিপ (জেআরএফ) নেওয়া হবে। প্রতিষ্ঠানের জিয়োলজি এবং জিয়োফিজিক্স বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। বিশেষ প্রজেক্টের কাজের জন্য জেআরএফ নেওয়া হবে। প্রোজেক্টটি স্পনসর করছে ‘মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সেস’। প্রতি মাসে ৩১ হাজার টাকা করে দেওয়া হবে। প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে হওয়া দরকার। যদিও সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর অফ টেকনোলজি (বিটেক)/ মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং (এমই)/ মাস্টার অফ টেকনোলজি (এমটেক) অথবা মাস্টার অফ সায়েন্স (এমএসসি) ডিগ্রি থাকতে হবে। সঙ্গে গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউট টেস্ট/ ন্যাশনাল এলিজিবিলিটি টেস্টে উত্তীর্ণ হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

প্রার্থীকে প্রথমে আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘জবস’-এ যেতে হবে। সেখান থেকে যেতে হবে ‘টেমপোরারি পজিশন’-এ। সেখানে গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সরাসরি ওই বিজ্ঞপ্তি থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ২৮ জুলাই আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটটি দেখতে পারেন।

IIT Kharagpur Recruitment 2023 Job Vacancy Govt Job Recruitment 2023
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy