Advertisement
E-Paper

মিশ্র ধাতু নিগম লিমিটেডে কর্মখালি, কোন পদে নেওয়া হবে কর্মী?

ডেপুটি জেনারেল ম্যানেজার প্রতি মাসে বেতন পাবেন ৮০ হাজার থেকে ২ লক্ষ ২০ হাজার টাকার মধ্যে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৩ ১৫:১৬
মিশ্র ধাতু নিগম লিমিটেড।

মিশ্র ধাতু নিগম লিমিটেড। ছবি: সংগৃহীত।

কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থায় রয়েছে চাকরির সুযোগ। মিশ্র ধাতু নিগম লিমিটেডে কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে সংস্থার ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পাশাপাশি ‘এমপ্লয়েমেন্ট নিউজ’ পত্রিকাতেও প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি।

ডেপুটি জেনারেল ম্যানেজার, এবং ম্যানেজার নিয়োগ করা হবে। ফিন্যান্স ও অ্যাকাউন্টস বিভাগে এই দু’টি পদে নেওয়া হবে কর্মী। এছাড়াও ট্রানজ়িট হাউজ় কিপার নিয়োগ করা হবে। প্রতিটি পদে একটি করে শূন্যপদ রয়েছে। ডেপুটি জেনারেল ম্যানেজার প্রতি মাসে বেতন পাবেন ৮০ হাজার থেকে ২ লক্ষ ২০ হাজার টাকার মধ্যে। প্রার্থীর বয়স ৪৫ বছরের মধ্যে হওয়া দরকার। ম্যানেজার পদে প্রতি মাসে বেতন হবে ৬০ হাজার টাকা থেকে ১ লক্ষ ৮০ হাজার টাকা পর্যন্ত। প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হওয়া দরকার। ট্রানজ়িট হাউজ় কিপার পাবেন প্রতি মাসে ১৯ হাজার ১৩০ টাকা। ৩০ বছরের মধ্যে বয়স হলে করা যাবে আবেদন। শুধুমাত্র ভারতের নাগরিকেরা আবেদন করতে পারবেন। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

প্রার্থীকে প্রথমে মিশ্র ধাতু নিগম লিমিটেডের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ১৯ জুলাই আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে মিশ্র ধাতু নিগম লিমিটেডের ওয়েবসাইটটি দেখতে পারেন।

Govt Job Recruitment 2023 Job Vacancy Recruitment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy