Advertisement
E-Paper

কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটে কর্মখালি, বেতন কত?

দু’টি পদে নিয়োগ হবে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটে। একটি ক্ষেত্রে প্রার্থীর বয়স ৩৭ বছরের মধ্যে হতে হবে, অন্যটির ক্ষেত্রে বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৩ ১৫:৩৯
 সিএনসিআই।

সিএনসিআই।

কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট (সিএনসিআই)-এ রয়েছে চাকরির সুযোগ। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

সিনিয়র রেসিডেন্ট এবং মেডিক্যাল অফিসার পদে নিয়োগ করা হবে কর্মী। মেডিক্যাল অঙ্কোলজি বিভাগে চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে মেডিক্যাল অফিসারকে। প্রতি মাসে বেতন দেওয়া হবে ১ লক্ষ টাকা। প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। আবার, সার্জিক্যাল অঙ্কোলজি এবং প্যাথলজি বিভাগে সিনিয়র রেসিডেন্ট পদে রয়েছে চাকরির সুযোগ। প্রতি মাসে বেতন দেওয়া হবে ১,২৫,৫৮৪ টাকা। এক্ষেত্রে প্রার্থীর বয়স ৩৭ বছরের মধ্যে হতে হবে। যদি আগে কাজের অভিজ্ঞতা থাকে তা হলে অগ্রাধিকার দেওয়া হবে উভয় পদে নিয়োগের ক্ষেত্রে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে কর্মী। তবে তার আগে আবেদনপত্র সংগ্রহ করা দরকার। তার জন্য প্রার্থীকে প্রথমে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করা দরকার। ডিমান্ড ড্রাফট অথবা ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে আবেদন মূল্য জমা দেওয়া দরকার। এর পর পূরণ করা আবেদনপত্র এবং ডিমান্ড ড্রাফট-সহ প্রয়োজনীয় নথি ইন্টারভিউয়ের দিন সঙ্গে রাখা দরকার। ১৯ জুলাই সকাল ১১টার মধ্যে পৌঁছে যেতে হবে প্রার্থীদের। হাজরার সিএনসিআই-তে হবে ইন্টারভিউ।

এই বিষয় বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে সিএনসিআই-র ওয়েবসাইটটি দেখতে পারেন।

Chittaranjan National Cancer Institute Govt Job Recruitment 2023 Job Vacancy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy