Advertisement
E-Paper

রাষ্ট্রায়ত্ত সংস্থায় জেনারেল ম্যানেজার প্রয়োজন, সংশ্লিষ্ট বিভাগে সুযোগ পাবেন কারা?

ইন্ডিয়ান পোর্ট রেল অ্যান্ড রোপওয়ে কর্পোরেশন লিমিটেড-এর ফরাক্কার দফতরে জেনারেল ম্যানেজার নিয়োগ করা হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১৪:০৮

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

রেলে কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকলে চাকরির সুযোগ দেবে ইন্ডিয়ান পোর্ট রেল অ্যান্ড রোপওয়ে কর্পোরেশন লিমিটেড। রাষ্ট্রায়ত্ত সংস্থার তরফে জানানো হয়েছে, ওই পদে এক জনকে নিয়োগ করা হবে। তাঁকে সংস্থার ফরাক্কার দফতরে কাজ করতে হবে।

সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকেরা ওই পদে চাকরির সুযোগ পেতে পারেন। তবে, তাঁদের রেল কিংবা সমতুল সংস্থার কর্মী হিসাবে কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকতে হবে। এ ক্ষেত্রে কেন্দ্র সরকারি কর্মচারী হিসাবে অবসরপ্রাপ্তেরা আবেদন করতে পারবেন।

প্রার্থীদের রেলওয়ে ট্র্যাক, মেট্রো রেল প্রকল্পে কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এ ক্ষেত্রে যাঁরা রেলের রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজে দক্ষ, তাঁদেরই নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। বয়স ৬৩ বছরের মধ্যে হওয়া দরকার। ওই পদে নিযুক্তকে প্রতি মাসে ৭০,০০০ টাকা থেকে ২,০০,০০০ টাকা দেওয়া হবে।

আগ্রহীদের ডাকযোগে ইন্ডিয়ান পোর্ট রেল অ্যান্ড রোপওয়ে কর্পোরেশন লিমিটেড-এর অফিসে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদন পাঠানোর শেষ দিন ১১ মার্চ ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই হতে চলেছে।

Govt Jobs 2026 WB Govt Job Alert Govt Job Vacancy 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy