Advertisement
E-Paper

গণিত বিভাগে অতিথি শিক্ষক চাই, ইন্টারভিউ মাধ্যমে যোগ্যতা যাচাই হবে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে শিক্ষকতার জন্য অতিথি শিক্ষক নিয়োগ করা হবে। নির্দিষ্ট সময়ের চুক্তিতে নিযুক্তেরা কাজের সুযোগ পাবেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০৮
মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়।

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

গণিত নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন, এমন ব্যক্তিরা শিক্ষকতার সুযোগ পেতে পারেন। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে-র তরফে অতিথি শিক্ষক পদে যোগ্যদের আবেদন চাওয়া হয়েছে। শূন্যপদ চারটি।

গণিত বিষয়ে পিএইচডি করেছেন এবং স্নাতক কিংবা স্নাতকোত্তর স্তরে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা রয়েছে, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। তবে, যাঁদের বীজগণিত, নম্বর থিয়োরি, ম্যাটল্যাব, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন-এর মতো বিষয়ে স্পেশ্যালাইজ়েশন রয়েছে, এমন প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

নিযুক্তদের ছ’মাসের চুক্তিতে কাজ করতে হবে। পরে চাহিদা অনুযায়ী, ওই মেয়াদ বৃদ্ধি করা হতে পারে। তাঁদের জন্য বিশ্ববিদ্যালয়ের নিয়মানুসারে প্রতি মাসের বেতন বরাদ্দ করা হয়েছে।

ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেবে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়। ৬ মার্চ ওই পদে নিয়োগের জন্য ইন্টারভিউ হতে চলেছে। ওই দিন আগ্রহীরা জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রমাণপত্রের মতো আনুষঙ্গিক নথি সঙ্গে নিয়ে আসবেন, এমনই জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফে।

Murshidabad University Professor Recruitment WB Govt Job Alert
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy