ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর), কলকাতায় কর্মী নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের এন্টারপ্রাইজ় রিসোর্স প্ল্যানিং (ইআরপি) সিস্টেম এবং সেন্ট্রাল ইনস্ট্রুমেন্ট ফেসিলিটি-তে প্রজেক্ট কম্পিউটার প্রোগ্রামার প্রয়োজন। শূন্যপদ দু’টি।
কম্পিউটার সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং শাখার কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিদের উল্লিখিত পদে নিয়োগ করা হবে। তবে, এ জন্য তাঁদের পাইথন, এপিআই, বুটস্ট্যাপ, এমওয়াইএসকিউএল ডেটাবেসের জ্ঞান থাকা প্রয়োজন। একই সঙ্গে ন্যূনতম এক বছর কোনও সরকারি কিংবা সরকার অধীনস্থ সংস্থায় কম্পিউটার প্রোগ্রামিং বিভাগে কাজের অভিজ্ঞতাও থাকতে হবে।
আরও পড়ুন:
নিযুক্তদের প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ৩৫,০০০ টাকা থেকে ৫৫,০০০ টাকা দেওয়া হবে। মোট এক বছরের চুক্তিতে ওই পদে কাজ করতে হবে। প্রয়োজন অনুযায়ী ওই মেয়াদ বাড়বে। নিযুক্তদের বয়স ৪০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
আবেদনকারীদের অনলাইনে ফর্ম পূরণ করে সমস্ত নথি পাঠাতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ দিন ১১ মার্চ। প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে।