Advertisement
E-Paper

রসায়নে স্নাতক? কাজের সুযোগ পেতে পারেন রাজ্যের ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে

নিযুক্তদের বেতনের পরিমাণ হবে মাসে ১৭ হাজার টাকা। নির্দিষ্ট সময়ের চুক্তিতে তাঁদের কাজ করতে হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২২
রাজ্যের ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি।

রাজ্যের ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি। ছবি: সংগৃহীত।

মালদহ জেলায় কর্মী নিয়োগ করবে রাজ্যের ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি। ওই জেলার গবেষণাগারে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী প্রয়োজন। শূন্যপদ দু’টি।

সংশ্লিষ্ট পদে রসায়ন, টক্সিকোলজি, ফরেন্সিক সায়েন্স বিষয়ে স্নাতকেরা আবেদনের সুযোগ পাবেন। তবে, প্রার্থীদের ফরেন্সিক সায়েন্স অ্যানালিটিক্যাল ক্যাপাবিলিটি টেস্ট (ফ্যাক্ট) উত্তীর্ণ হওয়া প্রয়োজন। তাঁদের প্রমাণ খতিয়ে দেখা, তা থেকে তথ্য বিশ্লেষণের কাজে দক্ষতা থাকা চাই।

প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেবে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি। নিযুক্তদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। তাঁদের প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ১৭ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। নির্দিষ্ট সময়ের চুক্তিতে কাজ চলবে।

প্রার্থীদের ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে। ১১ মার্চের মধ্যে আবেদন পাঠানোর সুযোগ থাকছে। ১৮ মার্চ থেকে পরীক্ষা এবং ইন্টারভিউ শুরু হতে পারে। তবে, ওই সূচি পরিবর্তন করা হলে তা রাজ্যের ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি-র ওয়েবসাইট মারফত জানিয়ে দেওয়া হবে।

West Bengal Forensic Science Laboratory laboratory assistant WB Govt Jobs
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy