Advertisement
E-Paper

ফার্মাকোলজিতে উচ্চশিক্ষিত? গবেষণার সুযোগ পেতে পারেন, ইন্টারভিউয়ের মাধ্যমে হবে যোগ্যতা যাচাই

সিনিয়র রিসার্চ ফেলো হিসাবে ফার্মাকোলজি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নেরা গবেষণার সুযোগ পেতে পারেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২৩
পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়।

পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে সিনিয়র রিসার্চ ফেলো খুঁজছে। ওই কাজের জন্য এক জন ব্যক্তি প্রয়োজন। নিযুক্তকে সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন হোমিওপ্যাথি-র অর্থপুষ্ট প্রকল্পের জন্য গবেষণা করতে হবে।

ফার্মাকোলজি বিষয়ে মাস্টার অফ ভেটেরিনারি সায়েন্স-এ ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তি উল্লিখিত পদে কাজের সুযোগ পেতে পারেন। তবে, তাঁদের গবেষণাগারে প্রাণীদের নিয়ে কাজের দক্ষতা থাকতে হবে। এ ছাড়াও প্রার্থীদের মাইক্রোবায়োলজি, ক্লিনিক্যাল প্যাথোলজি, মলিকিউলার বায়োলজি সংক্রান্ত কাজে পূর্ব-অভিজ্ঞতা থাকা দরকার।

তবে, প্যাথোলজি, সার্জারি অ্যান্ড রেডিয়োলজি, বায়োটেকনোলজি-র মতো বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের উল্লিখিত অভিজ্ঞতা থাকলে, তাঁরাও সংশ্লিষ্ট পদে যোগদানের সুযোগ পেতে পারেন। উল্লিখিত পদে নিযুক্তের জন্য প্রতি মাসে ৪২ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। তাঁকে মোট এক বছরের চুক্তিতে কাজ করতে হবে।

প্রার্থীদের জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা এবং কর্মজীবনের শংসাপত্রের মতো নথি নিয়ে সরাসরি ইন্টারভিউ দিতে হবে। ২ মার্চ পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের বেলগাছিয়ার ক্যাম্পাসে ইন্টারভিউ হতে চলেছে।

Senior Research Fellow Jobs West Bengal University of Animal & Fishery Sciences WB Govt Job Alert
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy