Advertisement
E-Paper

সবেতন শিক্ষানবিশি! সুযোগ মিলতে পারে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থায়, প্রয়োজন কোন যোগ্যতা?

প্রতিরক্ষা মন্ত্রক অধীনস্থ ডিফেন্স ইনস্টিটিউট অফ ফিজিওলজি অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস (ডিআইপিএএস) দ্বারা পরিচালিত এই ইন্টার্নশিপ দিল্লি অথবা হলদোয়ানিতে চলবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মে ২০২৬ ১৭:২৯
Internship with rs 30000 stipend drdo inviting applications

ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের জন্য ইন্টার্নশিপ। ছবি: সংগৃহীত।

সবেতন ইন্টার্নশিপ-এর জন্য আবেদন করা যাবে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থায় (ডিআরডিও)। ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়ুয়াদের প্রতিরক্ষা গবেষণা এবং অত্যাধুনিক প্রযুক্তি উন্নয়নের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই এর লক্ষ্য। বিজ্ঞপ্তি দিয়ে ডিআরডিও জানিয়েছে, ১ এপ্রিল, ২০২৬ থেকে শুরু হওয়া আবেদন প্রক্রিয়া ১৫ মে, ২০২৬ পর্যন্ত চলবে।

এই ইন্টার্নশিপ প্রোগ্রামটি প্রতিরক্ষা মন্ত্রক অধীনস্থ ডিফেন্স ইনস্টিটিউট অফ ফিজিওলজি অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস (ডিআইপিএএস) দ্বারা পরিচালিত। দিল্লি অথবা হলদোয়ানিতে এই প্রশিক্ষণ চলবে।

জানানো হয়েছে, চার থেকে ছয় মাসের এই ইন্টার্নশিপ শুরু হবে মে বা জুন মাস থেকে। এটি পূর্ণ সময়ের কোর্স। এ জন্য মাসিক ৩০,০০০ টাকা বৃত্তি প্রদান করা হবে বলে জানানো হয়েছে। সফল শিক্ষানবিশদের শংসাপত্রও দেওয়া হবে।

যোগ্যতা

এ জন্য প্রার্থীকে বিই, বি.টেক, এমই, এম.টেক বা অন্য যে কোনও ইঞ্জিনিয়ারিং শাখার চূড়ান্ত বর্ষের পড়ুয়া হতে হবে। কোনও সেমেস্টারের অনুত্তীর্ণ হলে, আবেদন করা যাবে না। বাকি প্রয়োজনীয় যোগ্যতা এবং ক’টি শূন্যপদ রয়েছে, তা জানার জন্য ডিআরডিও-র নিজস্ব ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।

অনলাইনে আবেদন

আগ্রহীরা নির্ধারিত তারিখের মধ্যে drdo.gov.in-এ আবেদন করতে পারবেন। নির্বাচিত হলে তাঁদের ই-মেল মাধ্যমে ডেকে নেবেন কর্তৃপক্ষ।

Engineering Students Internship
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy