Advertisement
E-Paper

একাধিক বিষয়ে অধ্যাপনার সুযোগ দিচ্ছে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় জামিয়া মিলিয়া ইসলামিয়া, আবেদন কী ভাবে?

রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিদ্যা, মনোবিজ্ঞান, কমার্স অ্যান্ড বিজনেস স্টাডিজ় এবং অ্যাডাল্ট অ্যান্ড কনটিনিউয়িং এডুকেশন অ্যান্ড এক্সটেনশন বিভাগে শিক্ষক (অ্যাসোসিয়েট প্রফেসর) নিয়োগ করা হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৬ ১৭:৩৩
জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়।

জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

একাধিক বিষয়ে অধ্যাপনার সুযোগ দিচ্ছে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

অধ্যাপক এবং শিক্ষক নিয়োগ করা হবে। সমাজসেবা এবং অর্থনীতি বিষয়ের জন্য অধ্যাপক নেওয়া হবে। সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি-র পাশাপাশি ১০ বছর অধ্যাপনার অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিদ্যা, মনোবিজ্ঞান, কমার্স অ্যান্ড বিজ়নেস স্টাডিজ় এবং অ্যাডাল্ট অ্যান্ড কনটিনিউয়িং এডুকেশন অ্যান্ড এক্সটেনশন বিভাগে শিক্ষক (অ্যাসোসিয়েট প্রফেসর) নিয়োগ করা হবে। এ ক্ষেত্রেও পিএইচডি-র পাশাপাশি আট বছর অধ্যাপনার অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়াও অন্য কিছু বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করবে প্রতিষ্ঠান। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়-এর (https://jmi.ac.in/) ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২৩ এপ্রিল। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

Job Vacancy Job Recruitment Govt Job
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy