কেন্দ্রীয় প্রতিষ্ঠান দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি) থেকে সমাজসেবা বা সোশ্যাল ওয়ার্ক স্নাতকোত্তরে (এমএসডব্লিউ) সুযোগ রয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে সে সম্পর্কিত বিজ্ঞপ্তি।
প্রতিষ্ঠানের ২০২৬-২০২৮ শিক্ষাবর্ষের জন্য এমএসডব্লিউ প্রোগ্রামে ভর্তি নেওয়া হবে। দু’বছরের এই ডিগ্রি প্রোগ্রামে ১৫টি শূন্য আসন রয়েছে। কোর্সে মোট খরচের পরিমাণ হবে ১ লক্ষ ১৫ হাজার টাকা। এই কোর্সে আবেদনের জন্য পড়ুয়াদের যে কোনও বিষয়ে স্নাতক স্তরে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে।
শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে বাছাই পড়ুয়াদের লিখিত পরীক্ষা, গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে এই কোর্সে ভর্তি নেওয়া হবে। বাছাই পড়ুয়াদের নাম ঘোষণা করা হবে আগামী ১৯ মে। আগামী ২৬ মে প্রতিষ্ঠানে লিখিত পরীক্ষা, গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ৫০, ৩০ এবং ২০ নম্বরের লিখিত পরীক্ষা, গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউয় হবে। কোর্সে ভর্তির জন্য নির্বাচিতদের নাম ঘোষণা করা হবে ২৯ মে।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
এনআইটি দুর্গাপুরের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৩ মে ২০২৬। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে এনআইটি দুর্গাপুরের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।