Advertisement
E-Paper

পিজি ডিপ্লোমা কোর্সের সুযোগ আইআইটি মাদ্রাজ-এ, কোন বিষয়ে কারা পড়তে পারবেন?

বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়ারা ডেটা অ্যানালিটিক্স, কৃত্রিম মেধা, ডিজিটাল ট্রান্সফরমেশন-সহ ম্যানুফ্যাকচারিং অ্যানালিটিক্স সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন এই কোর্সে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৬ ১৪:৪৩
আইআইটি মাদ্রাজ।

আইআইটি মাদ্রাজ। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) মাদ্রাজ-এর তরফে পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা কোর্সে ভর্তির সুযোগ দেওয়া হচ্ছে। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

কোর্সের নাম ‘ম্যানুফ্যাকচারিং অ্যানালিটিক্স’। কোর্সের মেয়াদ এক বছর। এই কোর্সের মাধ্যমে বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়ারা ডেটা অ্যানালিটিক্স, কৃত্রিম মেধা, ডিজিটাল ট্রান্সফরমেশন-সহ ম্যানুফ্যাকচারিং অ্যানালিটিক্স সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং এবং বিজ্ঞানের নানা বিষয়ে স্নাতক হতে হবে। যাঁদের বিজ্ঞানে স্নাতকোত্তর রয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন। আবার যাঁদের কম্পিউটার সায়েন্স, গণিত বা কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতক যোগ্যতা রয়েছে, তাঁরাও আবেদন জানাতে পারবেন। থাকতে হবে পাইথন প্রোগ্রামিং সংক্রান্ত জ্ঞান। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

আইআইটি মাদ্রাজের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৩১ মে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে আইআইটি মাদ্রাজের ওয়েবসাইটটি দেখে নেওয়া প্রয়োজন।

Admission 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy