Advertisement
E-Paper

নিট ইউজি-এর সম্ভাব্য আনসার কি প্রকাশ, এখনই উত্তরপত্র চ্যালেঞ্জ করার সুযোগ নেই

গত ৩ মে পরীক্ষা হয়েছিল দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত। দেশের বাইরেও বিভিন্ন কেন্দ্রে আয়োজিত হয়েছিল পরীক্ষা। এমবিবিএস এবং বিডিএস-সহ স্নাতক স্তরের মেডিক্যাল ও ডেন্টাল কোর্সে ভর্তির এই প্রবেশিকা পরীক্ষা দিয়েছেন ২২ লক্ষের বেশি পড়ুয়া।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মে ২০২৬ ১৭:০১
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

প্রকাশিত হল ২০২৬-এর ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট-এর (নিট ইউজি) সম্ভাব্য আনসার কি। ন্যাশনাল টেস্টিং এজেন্সি-র ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীরা কেমন পরীক্ষা দিয়েছেন, তা জানা যাবে এই আনসার কি থেকেই।

এনটিএ-এর ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকেই আনসার কি লেখা লিঙ্কটি পাওয়া যাবে। সেখানে প্রয়োজনীয় তথ্য পূরণ করে লগ-ইন করলেই আনসার কি দেখতে পারবেন পরীক্ষার্থীরা। তার পর যদি কোনও উত্তর নিয়ে আপত্তি থাকে, তা-ও অভিযোগ জানানোর সুযোগ রয়েছে। ওএমআর শিট এবং সম্ভাব্য আনসার কি চ্যালেঞ্জ করার সুবিধা খুব শীঘ্রই অফিসিয়াল ওয়েবসাইটে চালু করা হবে। চ্যালেঞ্জ প্রক্রিয়া শেষের পর প্রকাশ করা হবে চূড়ান্ত আনসার কি। তারপরই এনটিএ-এর তরফে নিট ইউজি-এর ফলপ্রকাশ করা হবে।

রাজ্যে বিধানসভা ভোটের ফলপ্রকাশ আগের দিন নিট ইউজি ২০২৬-এর পরীক্ষা হয়েছিল। ৩ মে আয়োজিত হয়েছিল। দুপুর ২টো থেকে বিকেল ৫টা ভারত এবং দেশের বাইরে বিভিন্ন কেন্দ্রে আয়োজিত হয়েছিল পরীক্ষা। এমবিবিএস এবং বিডিএস-সহ স্নাতক স্তরের মেডিক্যাল ও ডেন্টাল কোর্সে ভর্তির এই প্রবেশিকা পরীক্ষা দিয়েছেন ২২ লক্ষের বেশি পড়ুয়া। মোট ১৩টি ভাষায় পরীক্ষা নেওয়া হয়েছিল। নিট-এর নম্বর যাচাই পদ্ধতি অনুযায়ী সঠিক উত্তরের জন্য চার নম্বর দেওয়া হয় এবং ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা হয়।

NEET UG
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy