Advertisement
E-Paper

চুক্তির ভিত্তিতে শিক্ষক চাই কেন্দ্রীয় বিদ্যালয়ে, বালিগঞ্জ শাখায় ইন্টারভিউ হবে ১৩ ফেব্রুয়ারি

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক বছরের চুক্তির ভিত্তিতে সংশ্লিষ্ট পদগুলিতে কর্মীদের নিয়োগ করা হবে। পদগুলিতে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ৬৫ বছর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১৫
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

বালিগঞ্জের পিএমশ্রী কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ রয়েছে। এই মর্মে বিদ্যালয়ের তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আংশিক সময়ের জন্য চুক্তির ভিত্তিতে কর্মীদের নিয়োগ করা হবে। প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। এর জন্য আগে থেকে আবেদন করতে হবে না। সরাসরি ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাবেন আগ্রহীরা।

বিদ্যালয়ে পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক (পিজিটি), প্রশিক্ষণ প্রাপ্ত গ্র্যাজুয়েট শিক্ষক (টিজিটি), প্রাথমিক শিক্ষক (পিআরটি), বালবাটিকা শিক্ষক পদে কর্মী নিয়োগ করা হবে। এ ছাড়াও কর্মী নিয়োগ করা হবে নাচ এবং যোগ প্রশিক্ষক, পাইপ ব্যান্ড প্রশিক্ষক, কাউন্সেলর, নার্স, চিকিৎসক, স্পেশ্যাল এডুকেটর, কম্পিউটার প্রশিক্ষক এবং স্পোর্টস কোচ পদে। পিজিটি, টিজিটি এবং পিআরটিদের হিন্দি, ইংরেজি, রসায়ন, পদার্থবিদ্যা-সহ বিভিন্ন বিষয় পড়াতে হবে। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক বছরের চুক্তির ভিত্তিতে সংশ্লিষ্ট পদগুলিতে কর্মীদের নিয়োগ করা হবে। পদগুলিতে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ৬৫ বছর। প্রতি মাসে নিযুক্তদের পারিশ্রমিক দেওয়া হবে প্রতিষ্ঠানের ধার্য করা নিয়ম মেনেই।

পিজিটি পদে আবেদনের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তরে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে পাশ করতে হবে। সেই সঙ্গে থাকতে হবে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএড বা তার সমতুল ডিগ্রি। বাকি পদগুলির জন্যও আলাদা আলাদা যোগ্যতার উল্লেখ রয়েছে। তবে সমস্ত পদের জন্যই প্রার্থীদের হিন্দি এবং ইংরেজি ভাষায় পারদর্শিতা এবং কম্পিউটার পরিচালনা সংক্রান্ত দক্ষতা থাকা জরুরি। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।

আগামী ১৩ ফেব্রুয়ারি বিদ্যালয়ে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন নাম নথিভুক্তির প্রক্রিয়া শুরু হবে সকাল ৮টা থেকে। চলবে সকাল ১১টা পর্যন্ত। প্রার্থীদের বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনপত্র-সহ অন্যান্য নথি নিয়ে প্রতিষ্ঠানে যথাসময়ে পৌঁছে যেতে হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের বিদ্যালয়ের ওয়েবসাইট (https://baligunge.kvs.ac.in/) দেখে নিতে হবে।

Job Vacancy Job Recruitment Govt Job
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy