Advertisement
E-Paper

পরামর্শদাতা খুঁজছে রাষ্ট্রায়ত্ত সংস্থা, আবেদনের সুযোগ পাওয়া যেতে পারে কোন শর্তে?

সংশ্লিষ্ট পদে স্নাতকোত্তরদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। এ ক্ষেত্রে তাঁদের কোনও সরকারি গবেষণাগার বা সংস্থায় ইলেকট্রিক্যাল সিস্টেম বিভাগে চাকরির পূর্ব-অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুন ২০২৬ ১৪:২৮

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

কেন্দ্রের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি-র অধীনস্থ সংস্থার যাদবপুর কেন্দ্রে কর্মী নিয়োগ করা হবে। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স-র তরফে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, পরামর্শদাতা পদে প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। শূন্যপদ একটি।

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকেরা উল্লিখিত পদে চাকরির সুযোগ পেতে পারেন। তবে, সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তরদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। এ ক্ষেত্রে তাঁদের কোনও সরকারি গবেষণাগার বা সংস্থায় ইলেকট্রিক্যাল সিস্টেম বিভাগে চাকরির পূর্ব-অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

সংশ্লিষ্ট পদে নিযুক্তকে মাসে ৬৫ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হবে। বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে। তবে, উল্লিখিত পদে আবেদনকারীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেবে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স-এর সিলেকশন কমিটি।

প্রতিষ্ঠান যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখানে উল্লিখিত ই-মেল আইডিতে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মজীবনের অভিজ্ঞতার শংসাপত্র পাঠাতে হবে। আবেদনের শেষ দিন ১০ জুলাই। আবেদন সংক্রান্ত বিষয়ে আরও জেনে নিতে প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

Consultant Jobs in India Indian Association for the Cultivation of Science Kolkata Job Alert
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy