Advertisement
E-Paper

এলআইসি হাউজ়িং ফাইন্যান্স লিমিটেড-এ ১৮০ জন কর্মী চাই, কারা আবেদন করতে পারবেন?

মোট শূন্যপদ ১৮০টি। প্রতি মাসে বেতন ৩৮,৭০৯ থেকে ৪১, ৫০৯ টাকার মধ্যে হবে। প্রার্থীকে ভারতের নাগরিক হতে হবে। বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১৬:২৪
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

এলআইসি হাউজ়িং ফাইন্যান্স লিমিটেড-এ চাকরির সুযোগ। সম্প্রতি সংস্থার তরফে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড, তেলঙ্গানা, তামিলনাড়ু, সিকিম, রাজস্থান, পঞ্জাব, ওড়িশা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং কেরলে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ১৮০টি। প্রতি মাসে বেতন ৩৮,৭০৯ থেকে ৪১, ৫০৯ টাকার মধ্যে হবে। ভারতের নাগরিক হতে হবে। বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। কম্পিউটারের কাজে দক্ষতা থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

এলআইসি হাউজ়িং ফাইন্যান্স লিমিটেড-এর ওয়েবসাইটে (https://cdn.lichousing.com/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৩০ এপ্রিল। আবেদন প্রক্রিয়া শেষ হলে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ হবে। সেই দু’টি ধাপে উত্তীর্ণ হতে পারলে মেধাতালিকার ভিত্তিতে আসন সংখ্যা অনুযায়ী ভর্তি হওয়া যাবে।

Job Vacancy Job Recruitment Govt Job
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy