Advertisement
E-Paper

মুর্শিদাবাদ জেলায় রয়েছে কাজের সুযোগ, কোন পদে নিয়োগ? বেতনই বা কত?

মোট শূন্যপদ রয়েছে ৯টি। আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে হওয়া দরকার।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৩ ১৬:১৬
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

মুর্শিদাবাদ জেলাশাসক কার্যালয়ের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেলার প্রশাসনিক ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তিটি দেখা যাবে।

অ্যাকাউন্ট্যান্ট এবং ডেটা ম্যানেজার পদে নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে। মোট শূন্যপদ রয়েছে ৯টি। আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে হওয়া দরকার। অ্যাকাউন্ট্যান্ট পদে আবেদনের জন্য প্রার্থীর যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অ্যাকাউন্টেসি অনার্স-সহ কমার্সে স্নাতক হতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনের কোর্স করা থাকতে হবে। আগে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকা দরকার। প্রতি মাসে বেতন দেওয়া হবে ১৫ হাজার টাকা। ডেটা ম্যানেজার পদে আবেদনের যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। পাশাপাশি, এ ক্ষেত্রেও স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের শংসাপত্র থাকতে হবে। আগে অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রতি মাসে ১১ হাজার টাকা বেতন দেওয়া হবে।

কী ভাবে আবেদন করবেন?

প্রার্থীকে প্রথমে মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। এর পর আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। ৪ অগস্ট আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। ওই দিন বিকেল ৫টা পর্যন্ত জমা দেওয়া যাবে আবেদনপত্র।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

WB Govt Jobs Govt Job Recruitment 2023 Job Vacancy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy