Advertisement
E-Paper

ন্যাশনাল ব্রেন রিসার্চ সেন্টারে জেআরএফ নেবে, কোন বিভাগের জন্য?

বিশেষ প্রোজেক্ট কাজ করতে হবে জেআরএফ-কে। আবেদনের জন্য প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে থাকতে হবে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৩ ১৫:৫৯
National Brain Research Center

প্রতীকী চিত্র।

ন্যাশনাল ব্রেন রিসার্চ সেন্টার (এনবিআরসি)-তে রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

জুনিয়র রিসার্চ ফেলো (জেআরএফ) নেওয়া হবে। বিশেষ প্রজেক্ট কাজ করতে হবে জেআরএফ-কে। আবেদনের জন্য প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে থাকতে হবে। পাশাপাশি, যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যাচারাল সায়েন্স/ এগ্রিকালচার সায়েন্সে স্নাতকোত্তর যোগ্যতা থাকা দরকার। অথবা, যদি স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি/ মেডিসিনে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর-সহ স্নাতক যোগ্যতা থাকে তা হলেও আবেদন করা যাবে। প্রতি মাসে ফেলোশিপ বাবদ ৩১ হাজার টাকা করে মিলবে। এ ছাড়াও বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

প্রার্থীকে প্রথমে ন্যাশনাল ব্রেন রিসার্চ সেন্টারের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী সরাসরি জমা দেওয়া যেতে পারে, অথবা মেলও করলে চলবে। ১১ অগস্টের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ন্যাশনাল ব্রেন রিসার্চ সেন্টারের ওয়েবসাইটটি দেখতে পারেন।

WB Govt Jobs Job Vacancy Job Recruitment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy