Advertisement
E-Paper

অবসরপ্রাপ্ত কর্মীদের কাজের সুযোগ পশ্চিম মেদিনীপুরে, দিতে হবে শুধু ইন্টারভিউ

মোট ৩টি শূন্যপদ রয়েছে। আবেদনকারীর বয়স ৩১ জুলাই ’২৩ অনুযায়ী ৬৩ বছরের মধ্যে হতে হবে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৩ ১৫:৪৩
Jobs in Paschim Medinipur

প্রতীকী চিত্র।

পশ্চিম মেদিনীপুর জেলায় রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কলেক্টর-এর তরফে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। অ্যাকাউন্ট্যান্ট এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে। মোট ৩টি শূন্যপদ রয়েছে। আবেদনকারীর বয়স ৩১ জুলাই ’২৩ অনুযায়ী ৬৩ বছরের মধ্যে হতে হবে। অ্যাকাউন্ট্যান্ট প্রতি মাসে বেতন পাবেন ১২ হাজার টাকা। অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট পাবেন ১১ হাজার টাকা। উভয় পদেই শুধুমাত্র সরকারি পদ থেকে অবসরপ্রাপ্ত কর্মীরা আবেদন করতে পারবেন। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

‘ওয়াক ইন ইন্টারভিউ’-এর মাধ্যমে নিয়োগ করা হবে কর্মী। ইন্টারভিউ হবে ৯ অগস্ট ’২৩। ওই দিন সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে ইন্টারভিউ। তবে, ইন্টারভিউয়ের পাশাপাশি সে দিন লিখিত পরীক্ষা, কম্পিউটার পরীক্ষাও নেওয়া হবে।

প্রয়োজনীয় কী কী নথি লাগবে এবং এই বিষয়ে বিস্তারিত তথ্য ও শর্তাবলি জানতে হলে প্রার্থীকে প্রথমে পশ্চিম মেদিনীপুরের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’ এবং ‘নোটিস’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সেখান থেকে যাবতীয় বিষয়ে বিস্তারিত জানা যাবে।

WB Govt Jobs Job Vacancy Job Recruitment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy