Advertisement
E-Paper

অ্যাকাউন্ট্যান্ট নিয়োগ করবে পুরুলিয়া জেলা প্রশাসন, শূন্যপদ ১৯টি

অ্যাকাউন্ট্যান্ট পদে প্রতি মাসে বেতন হবে ১২ হাজার টাকা এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট পদে বেতন মিলবে ১১ হাজার টাকা।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ১৭:৩০
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

পুরুলিয়া জেলার প্রশাসনিক বিভাগে কর্মী নিয়োগ করা হবে। জেলার নিজস্ব ওয়েবসাইটে গেলেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখা যাবে। পুরুলিয়া জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টরের কার্যালয়ের তরফে এই নিয়োগ।

অ্যাকাউন্ট্যান্ট এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট নিয়োগ করা হবে। মোট শূন্যপদ রয়েছে ১৯টি। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে। এক বছরের কাজের মেয়াদ, যদিও প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে। অ্যাকাউন্ট্যান্ট পদে প্রতি মাসে বেতন হবে ১২ হাজার টাকা এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট পদে বেতন মিলবে ১১ হাজার টাকা।

আবেদনকারীর বয়স ৬৩ বছরের মধ্যে হতে হবে। তবে এই সুযোগ শুধুমাত্র অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য। সংশ্লিষ্ট বিভাগে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা সম্পন্ন অবসরপ্রাপ্তরা আবেদন করতে পারবেন। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

প্রার্থীকে প্রথমে পুরুলিয়া জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘নোটিস’ এবং ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৯ ডিসেম্বর।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে পুরুলিয়া জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে পারেন

Job Vacancy Job Recruitment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy