Advertisement
E-Paper

পূর্ব বর্ধমানের স্বাস্থ্য দফতরে রয়েছে কাজের সুযোগ, কোন পদে?

মোট শূন্যপদ রয়েছে ৮টি। প্রতি দিন অনুযায়ী তিন হাজার টাকা করে দেওয়া হবে। আবেদনকারীর বয়স ৬২ বছর হতে হবে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৩ ১৫:১৬
Medical Officer in Purba Bardhaman

প্রতীকী চিত্র।

পূর্ব বর্ধমান জেলায় রয়েছে চাকরির সুযোগ। জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেলার প্রশাসনিক ওয়েবসাইটে গেলে বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে।

স্পেশালিষ্ট মেডিক্যাল অফিসার নেওয়া হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। মেডিসিন, শিশুরোগ, জি অ্যান্ড ও এবং অপথ্যালমোলজিস্ট বিভাগে নেওয়া হবে স্পেশালিষ্ট। মোট শূন্যপদ রয়েছে ৮টি। প্রতি দিন অনুযায়ী তিন হাজার টাকা করে দেওয়া হবে। আবেদনকারীর বয়স ৬২ বছর হতে হবে। যে কোনও মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আবেদনকারীর এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। এছাড়াও আরও প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

প্রার্থীকে পূর্ব বর্ধমানের প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘নোটিস’ এবং ‘রিক্রুটমেন্টে’ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। পাশাপাশি, আবেদনমূল্যও জমা দেওয়া দরকার। শেষে পূরণ করা আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। ৩১ অগস্ট আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে পূর্ব বর্ধমানের ওয়েবসাইটটি দেখতে পারেন।

Govt Job Recruitment 2023 Job Vacancy WB Govt Jobs
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy