Advertisement
E-Paper

পূর্ব মেদিনীপুর জেলায় কাজের সুযোগ, কারা আবেদন করতে পারবেন?

ফেসিলিটি ম্যানেজারের প্রতি মাসে বেতন হবে ১৪ হাজার টাকা। স্টোর কিপারের বেতন হবে ১০ হাজার টাকা।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জুলাই ২০২৩ ১৭:৫৬
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

পূর্ব মেদিনীপুর জেলায় রয়েছে কাজের সুযোগ। জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফে নিয়োগের বিজ্ঞপ্তি জেলার প্রশাসনিক ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

অবসরপ্রাপ্ত ফেসিলিটি ম্যানেজার এবং অবসরপ্রাপ্ত স্টোর কিপার নেওয়া হবে। মোট শূন্যপদ রয়েছে চারটি। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। এগরা সাব ডিভিশন হসপিটালে হবে কাজের স্থান। আবেদনকারীর বয়স ৬৫ বছরের মধ্যে হতে হবে। শারীরিক ভাবে সুস্থ থাকা প্রয়োজন। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন। ফেসিলিটি ম্যানেজারের প্রতি মাসে বেতন হবে ১৪ হাজার টাকা। স্টোর কিপারের বেতন হবে ১০ হাজার টাকা।

কী ভাবে আবেদব করবেন?

প্রার্থীকে প্রথমে পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করা দরকার। এর পর আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৪ অগস্ট ’২৩। ওই দিন বিকেল ৫টা পর্যন্ত জমা দেওয়া যাবে।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে পারেন।

Recruitment in Purba Medinipur Govt Job Recruitment 2023 Job Vacancy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy